1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
রেলওয়ের প্রকল্পে ৩৫৮ কোটি টাকা নয়ছয় : আসামি ৬ কর্মকর্তা - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

রেলওয়ের প্রকল্পে ৩৫৮ কোটি টাকা নয়ছয় : আসামি ৬ কর্মকর্তা

প্রতিনিধি

বাংলাদেশ রেলওয়ের প্রকল্পের অধীনে ১২৫টি লাগেজ ভ্যান ক্রয় প্রকল্পে রাষ্ট্রের ৩৫৮ কোটি টাকা ক্ষতিসাধনের অভিযোগে রেলওয়ের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার (১৬ নভেম্বর) দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে সংস্থাটি উপসহকারী পরিচালক মো. হাবিবুর রহমান মামলাটি দায়ের করেন।

মামলার আসামিরা হলেন- বাংলাদেশ রেলওয়ের প্রধান মেকানিক্যাল ইঞ্জিনিয়ার আহমেদ মাহবুব চৌধুরী, পরিচালক মৃণাল কান্তি বণিক, রোলিং স্টক অপারেশন ইমপ্রুফমেন্ট প্রজেক্টের প্রকল্প পরিচালক আব্দুল মতিন চৌধুরী, সাবেক মহাব্যবস্থাপক মো. হারুন-অর-রশীদ, সাবেক মহাব্যবস্থাপক মো. মিজানুর রহমান ও সাবেক মহাপরিচালক শামসুজ্জামান।

এজাহার সূত্রে জানা যায়, প্রকল্পের ডেভেলপমেন্ট প্রজেক্ট প্রপোজাল ইচ্ছাকৃতভাবে ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য দিয়ে তৈরি করে আসামিরা। প্রকল্পের জন্য আবশ্যিক ফিজিবিলিটি স্টাডি সঠিকভাবে না করে বাজার গবেষণা, উপযোগিতা ও লজিস্টিকস মূল্যায়ন গোপন করে ১২৫টি লাগেজ ভ্যান ক্রয়কে লাভজনক দেখিয়ে প্রকল্প অনুমোদন করানো হয়। যার মাধ্যমে উদ্দেশ্যমূলকভাবে প্রকল্প ব্যয় বাড়িয়ে রাষ্ট্রীয় ৩৫৮ কোটি টাকার ক্ষতি করে আসামিরা।

আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধি ৪০৯/৪২০/৪৭৭ক/১০৯ ও দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭ : ৫(২) ধারায় মামলাটি দায়ের করে দুদক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!