1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
রেকর্ড ভাঙার পর ধস: দুদিনে ভরিতে ৩০ হাজার টাকার বেশি কমলো সোনার দাম - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০১:১৮ অপরাহ্ন
শিরোনাম
পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল

রেকর্ড ভাঙার পর ধস: দুদিনে ভরিতে ৩০ হাজার টাকার বেশি কমলো সোনার দাম

প্রতিনিধি

রেকর্ড উচ্চতায় পৌঁছানোর মাত্র দুদিনের মধ্যেই বড় ধাক্কা খেল দেশের স্বর্ণবাজার। আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে হঠাৎ বড় পতনের প্রভাবে দেশের বাজারেও ব্যাপক সমন্বয় করা হয়েছে। এর ফলে মাত্র দুই দিনের ব্যবধানে ভরিপ্রতি সোনার দাম কমেছে ৩০ হাজার টাকারও বেশি।

দেশের সোনার ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) শনিবার (৩১ জানুয়ারি) সর্বশেষ দফায় সোনার দাম কমানোর ঘোষণা দেয়। এতে ভরিপ্রতি সর্বোচ্চ ১৫ হাজার ৭৪৬ টাকা পর্যন্ত দাম কমানো হয়েছে। নতুন এই দাম শনিবার সকাল ১০টা ১৫ মিনিট থেকে কার্যকর হয়।

বাজুসের ঘোষণার পর ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেট সোনার ভরির দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৫৫ হাজার ৬১৭ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ৪৪ হাজার ১১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৯ হাজার ১৩৬ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার ভরি ১ লাখ ৭১ হাজার ৮৬৯ টাকা নির্ধারণ করা হয়েছে।

বাজুস জানায়, তেজাবি (পিওর গোল্ড) সোনার দাম কমে যাওয়ায় স্থানীয় বাজারে এই সমন্বয় করা হয়েছে। তবে বাজার সংশ্লিষ্টদের মতে, মূল কারণ হচ্ছে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের বড় দরপতন।

বিশ্বজুড়ে স্বর্ণ ও রুপার দামের তথ্য সরবরাহকারী ওয়েবসাইট গোল্ডপ্রাইস ডট অর্গের তথ্য অনুযায়ী, শনিবার সকালে আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম নেমে আসে ৪ হাজার ৮৯০ ডলারে। একদিন আগেও এই দাম ছিল ৫ হাজার ২০০ ডলার এবং বৃহস্পতিবার তা ছাড়িয়ে গিয়েছিল ৫ হাজার ৫৫০ ডলার।

সোনার পাশাপাশি রুপার দামও কমানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৭ হাজার ২৯০ টাকা, ২১ ক্যারেটের রুপা ৬ হাজার ৯৪০ টাকা, ১৮ ক্যারেটের রুপা ৫ হাজার ৯৪৯ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৪ হাজার ৪৩২ টাকা নির্ধারণ করা হয়েছে।

উল্লেখ্য, গত সপ্তাহে আন্তর্জাতিক বাজারে সোনার দাম দ্রুত বাড়তে থাকায় দেশের বাজারেও ইতিহাসের সর্বোচ্চ দামে পৌঁছায় স্বর্ণ। বৃহস্পতিবার এক ধাপে ভরিপ্রতি ১৬ হাজার ২১৩ টাকা বাড়িয়ে ২২ ক্যারেট সোনার দাম ২ লাখ ৮৬ হাজার টাকায় নির্ধারণ করে বাজুস, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। তবে ২৪ ঘণ্টা না যেতেই শুক্রবার সকালে ভরিপ্রতি সর্বোচ্চ ১৪ হাজার ৬০০ টাকা কমানোর ঘোষণা দেওয়া হয়।

বাজার বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক বাজারে অস্থিরতা অব্যাহত থাকলে দেশের স্বর্ণবাজারেও দামের ওঠানামা চলতে পারে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!