1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
রূপসা নদীতে নিখোঁজের ৩দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০ সম্পদ পুনর্মূল্যায়নে শ্যামপুর সুগারের মূল্য বেড়েছে ৭৬৩ কোটি টাকা

রূপসা নদীতে নিখোঁজের ৩দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

প্রতিনিধি

রূপসা নদীতে নিখোঁজের ৩দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার
রূপসা নদীতে নিখোঁজের ৩দিন পর খুলনা জিলা স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র রাফির মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে রূপসা খেয়াঘাট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। রাফি রূপসা স্ট্যান্ড রোড ডা. আলতাফ আলী লেনের অ্যাডভোকেট শাহাজাহানের বাড়ির ভাড়াটিয়া মো. রফিক শেখের ছেলে।

এর আগে শুক্রবার আছরের নামাজ পড়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। পরবর্তীতে সে আর বাসায় ফিরে যায়নি।

স্থানীয়রা জানায়, সকাল ৭টার দিকে লবণচরা থানাধীন রেলব্রিজ এলাকার নদীর মাঝখানে ছোট বাচ্চার লাশ ভাসতে দেখে রাফির পরিবারকে বিষয়টি জানায়। পরিবারের সদস্যরা ট্রলার নিয়ে খুঁজতে বের হয়। সকাল সাড়ে ৮টার দিকে রূপসা খেয়াঘাট এলাকা থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার করা হয়।

রাফির ছোট মামা আল আমিন বলেন, শুক্রবার বিকেল থেকে নিখোঁজ হয় সে। অনেক চেষ্টার পর আজ তার ভাসমান মরদেহ উদ্ধার করা হয়। নৌ পুলিশকে বিষয়টি অবগত করা হয়েছে। সব প্রক্রিয়া শেষে রাফির দেহ দেশের বাড়ি তেরখাদায় নেওয়া হবে এবং সেখানে তাকে দাফন করা হবে।

৩০নং ওয়ার্ড কার্যালয়ের পাশে রাফির মরদেহ রাখা হয়। সেখানে তার লাশ দেখে কান্নায় ভেঙে পড়েন বাবা রফিকুল শেখ। তাকে শান্তনা দিতে গিয়ে অনেকেই শোকস্তব্ধ হয়ে পড়েন।

স্থানীয় মো. রেজাউল শেখ বলেন, ঘটনার দিন এশার নামাজের শেষে রাফি বাড়িতে না ফিরলে সমস্ত স্থানে মাইকিং করা হয়। নদী পথে আমরা বটিয়াঘাটা পর্যন্ত তার সন্ধান চালিয়েছি। কিন্তু কোথাও খোঁজ পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!