1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
রুশ তেল কেনা বন্ধে রাজি মোদি: ট্রাম্প - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

রুশ তেল কেনা বন্ধে রাজি মোদি: ট্রাম্প

প্রতিনিধি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করতে রাজি হয়েছেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়ার ওপর অর্থনৈতিক চাপ বাড়াতে যুক্তরাষ্ট্র যে পদক্ষেপ নিচ্ছে, এটি তারই অংশ বলেও জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।ট্রাম্প সাংবাদিকদের বলেন, মোদি তাকে আশ্বাস দিয়েছেন যে ভারত খুব শিগগিরই রুশ তেল কেনা বন্ধ করবে। তিনি এটিকে “বড় সিদ্ধান্ত” বলেও উল্লেখ করেন। যদিও ওয়াশিংটন ডিসিতে অবস্থিত ভারতীয় দূতাবাস এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

মার্কিন প্রেসিডেন্ট বরাবরই ভারতের রুশ তেল কেনাকে বাণিজ্যিক চাপের হাতিয়ার হিসেবে ব্যবহার করেছেন। কিন্তু নয়াদিল্লি তা মানতে অস্বীকৃতি জানিয়ে আসছিল। যার ফলে দুই দেশের সম্পর্কে সাম্প্রতিক সময়ে কিছুটা টানাপোড়েন দেখা দেয়।

রাশিয়ার সবচেয়ে বড় রপ্তানি পণ্য হচ্ছে তেল ও গ্যাস। আর এর প্রধান ক্রেতা হচ্ছে চীন, ভারত ও তুরস্ক। বুধবার হোয়াইট হাউসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, “এখন আমাকে চীনকেও একই কাজ করাতে হবে।” মূলত ট্রাম্প প্রশাসন বেইজিংসহ আরও কয়েকটি বাণিজ্যিক অংশীদারকেও রুশ তেল কেনা বন্ধ করতে চাপ দিয়ে যাচ্ছে, যাতে মস্কোর জ্বালানি খাত থেকে যুদ্ধের অর্থায়ন বন্ধ করা যায়। তবে ট্রাম্প স্বীকার করেন, ভারত হঠাৎ করে রুশ তেল কেনা বন্ধ করতে পারবে না। তার ভাষায়, “এটা কিছুটা সময়সাপেক্ষ প্রক্রিয়া, কিন্তু খুব দ্রুতই শেষ হবে।”

এদিকে রাশিয়া থেকে তেল ও অস্ত্র কেনার কারণে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে ট্রাম্প প্রশাসন ইতোমধ্যেই ভারতীয় পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছে। গত আগস্ট থেকে কার্যকর হওয়া মার্কিন এই শুল্ক হার সারা বিশ্বের সর্বোচ্চ শুল্কগুলোর মধ্যে একটি।

তবে মোদি তার অবস্থানে অটল থেকেছেন। তার দাবি, রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ভারত নিরপেক্ষ অবস্থানে আছে, যদিও মস্কোর সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে ভারতের।

বিবিসি বলছে, ভারতের অর্থনীতি টিকিয়ে রাখতে রুশ তেল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। নয়াদিল্লি দীর্ঘদিন ধরে সস্তায় রুশ তেল কিনে আসছে। এছাড়া রুশ তেল নিয়ে এই বিরোধ ট্রাম্প ও মোদির সম্পর্কেও প্রভাব ফেলেছে। যদিও বুধবার ট্রাম্প আবারও মোদির প্রশংসা করে বলেন, “তিনি একজন মহান মানুষ।”

এর আগে গত সপ্তাহে মোদি জানিয়েছিলেন, তিনি ট্রাম্পের সঙ্গে কথা বলেছেন এবং তারা “দুই দেশের মধ্যে বাণিজ্য আলোচনায় হওয়া অগ্রগতি পর্যালোচনা করেছেন”।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!