1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
রাস্তায় পড়ে ছিল যুবকের ক্ষতবিক্ষত মরদেহ - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
শিরোনাম
lbwarkcqap1xha 0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের

রাস্তায় পড়ে ছিল যুবকের ক্ষতবিক্ষত মরদেহ

প্রতিনিধি

রাস্তায় পড়ে ছিল যুবকের ক্ষতবিক্ষত মরদেহ
সিরাজগঞ্জের শাহজাদপুরে সিরাজুল মণ্ডল নামের এক যুবকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৯ অক্টোবর) সকালে উপজেলার কৈজুরি ইউনিয়নের পূর্ব চরেকৈজুরি এলাকার রাস্তা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত সিরাজুল মণ্ডল (২৫) উপজেলার কৈজুরি ইউনিয়নের গোপালপুর গ্রামের মৃত শাহাদৎ মণ্ডলের ছেলে।
নিহত সিরাজুল মণ্ডলের ভাই আজিজুল বলেন, সিরাজুল দীর্ঘদিন প্রবাসে থেকে সম্প্রতি দেশে এসেছে। মঙ্গলবার সন্ধ্যার পর সিরাজুলকে কেউ একজন বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে সারারাত বাড়িতে আর ফেরেনি।
তিনি আরও বলেন, আজ সকালে স্থানীয় মুসল্লিরা মসজিদে ফজরের নামাজ পড়তে যাওয়ার সময় রাস্তার ওপর সিরাজুলের ক্ষতবিক্ষত মরদেহ দেখতে পেয়ে আমাদের খবর দেয়। পরে পুলিশকে জানালে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
শাহজাদপুর থানার ওসি মো. আছলাম আলী কালবেলাকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করেছে। ধারালো ছুরি দিয়ে এলোপাতাড়ি আঘাত করে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে। এ হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের কাছে সোপর্দ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!