1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
রাশিয়া-ইউক্রেন যুদ্ধে নিহত অন্তত ৪০ জন নেপালি - NEWSTVBANGLA
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
শিরোনাম
গোল্ডেন বুটের দৌড়ে হাড্ডাহাড্ডি লড়াই, ৭ গোল করে আবারও মেসির পাশে এমবাপে খুলনায় ড্রাম ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১ ইরানে আজ আয়াতুল্লাহ আলি খামেনির প্রথম জানাজা, লাখো মানুষের ঢলের প্রত্যাশা পাকিস্তানে আবারও মুখোমুখি হচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান, বৈঠক ১১ জুলাই নতুন বাংলাদেশ গড়াই বিএনপির একমাত্র লক্ষ্য: পানিসম্পদ মন্ত্রী এ্যানি বাল্যবিয়ের অভিযোগে প্রি-টেস্ট পরীক্ষায় বসতে পারল না শিক্ষার্থী দম্পতি হুতিদের হুমকির জবাবে সৌদি নেতৃত্বাধীন জোটের পাল্টা সতর্কবার্তা, ‘নজিরবিহীন হামলার’ হুঁশিয়ারি আগামী ৫ দিনে বাড়তে পারে পদ্মার পানি, তবে সব প্রধান নদী এখনো বিপৎসীমার নিচে মৌসুমের শেষভাগে রাজশাহীর আমের বাজারে দাম ঊর্ধ্বমুখী, মণপ্রতি ৩,৫০০ টাকায় বিক্রি হচ্ছে আম্রপালি মাধ্যমিক বিদ্যালয়ে কারিগরি শিক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার: পানিসম্পদ মন্ত্রী এ্যানি

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে নিহত অন্তত ৪০ জন নেপালি

প্রতিনিধি

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে এ পর্যন্ত নিহত হয়েছেন নেপালের অন্তত ৪০ জন নাগরিক এবং এই সংখ্যা আরও বেশি হওয়ার আশঙ্কা রয়েছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছেন জাতীয় দৈনিক কাঠমান্ডু পোস্ট।

মস্কোর নেপালি দূতাবাসের বরাত দিয়ে কাঠমান্ডু পোস্টকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, ডিএনএ টেস্টের মাধ্যমে এ পর্যন্ত ৪০ জন নেপালির মৃত্যু সম্পর্কে নিশ্চিত হওয়া গেছে। টেস্ট এখনও অব্যাহত রয়েছে এবং ধারণা করা হচ্ছে, যুদ্ধে নিহত নেপালিদের সংখ্যা ৫০ ছাড়িয়ে যাবে।

নিহত যে ৪০ সেনা নেপালের নাগরিক হিসেবে শনাক্ত হয়েছেন এবং এখনও যেসব দেহ ডিএনএ টেস্টের মাধ্যমে শনাক্তের অপেক্ষায় রয়েছে, তারা সবাই রুশ সেনাবাহিনীকে কর্মরত ছিলেন। জাতীয়তা শনাক্ত হলেও এখন পর্যন্ত সবার নাম-পরিচয় এবং কোন অঞ্চলের বাসিন্দা ছিলেন সেসব এখনও শনাক্ত করা সম্ভব হয়নি।

“আমরা এখনও নিহতদের বিস্তারিত পরিচয় জানতে পারিনি। এটুকু নিশ্চিত হয়েছি যে বয়সে তারা সবাই তরুণ; কিন্তু নাম-পরিচয় এবং নেপালে তাদের স্থায়ী ঠিকানা সম্পর্কে এখনও তেমন কোনো তথ্য আমাদের হাতে নেই,” কাঠমান্ডু পোস্টকে বলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রুশ বাহিনী। পরের বছর ২০২৩ সালের ২৭ ডিসেম্বর নেপালের পররাষ্ট্রমন্ত্রী এনপি সৌদ ভারতীয় বার্তাসংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর বিভিন্ন ভিসায় রাশিয়ায় গিয়ে প্রায় ২০০ জন নেপালি নাগরিক রুশ সেনাবাহিনীতে যোগ দিয়েছেন এবং ইতোমধ্যেই তাদের মধ্যে নিখোঁজ হয়েছেন অন্তত ১০০ জন।

সূত্র : কাঠমান্ডু পোস্ট

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!