1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
রান্নাঘরে পুঁতে রাখা হয় থানার অস্ত্র-গোলাবারুদ, আটক ২ - NEWSTVBANGLA
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
শিরোনাম
গোল্ডেন বুটের দৌড়ে হাড্ডাহাড্ডি লড়াই, ৭ গোল করে আবারও মেসির পাশে এমবাপে খুলনায় ড্রাম ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১ ইরানে আজ আয়াতুল্লাহ আলি খামেনির প্রথম জানাজা, লাখো মানুষের ঢলের প্রত্যাশা পাকিস্তানে আবারও মুখোমুখি হচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান, বৈঠক ১১ জুলাই নতুন বাংলাদেশ গড়াই বিএনপির একমাত্র লক্ষ্য: পানিসম্পদ মন্ত্রী এ্যানি বাল্যবিয়ের অভিযোগে প্রি-টেস্ট পরীক্ষায় বসতে পারল না শিক্ষার্থী দম্পতি হুতিদের হুমকির জবাবে সৌদি নেতৃত্বাধীন জোটের পাল্টা সতর্কবার্তা, ‘নজিরবিহীন হামলার’ হুঁশিয়ারি আগামী ৫ দিনে বাড়তে পারে পদ্মার পানি, তবে সব প্রধান নদী এখনো বিপৎসীমার নিচে মৌসুমের শেষভাগে রাজশাহীর আমের বাজারে দাম ঊর্ধ্বমুখী, মণপ্রতি ৩,৫০০ টাকায় বিক্রি হচ্ছে আম্রপালি মাধ্যমিক বিদ্যালয়ে কারিগরি শিক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার: পানিসম্পদ মন্ত্রী এ্যানি

রান্নাঘরে পুঁতে রাখা হয় থানার অস্ত্র-গোলাবারুদ, আটক ২

প্রতিনিধি

সাতক্ষীরা সদর থানা থেকে লুট হওয়া একটি বিদেশি পিস্তল, দুটি ওয়ান শ্যুটার গান, দুটি ম্যাগাজিন ও ২৩ রাউন্ড গুলিসহ দুই যুবককে আটক করেছে র‌্যাব। একই সময়ে উদ্ধার করা হয়েছে দুটি পুড়ে যাওয়া মোটরসাইকেলের ধ্বংসাবশেষ।

শনিবার (৩১ আগস্ট) দুপুরে সাতক্ষীরা শহরের সুলতানপুর থেকে তাদের আটক করা হয়।

পরে সাতক্ষীরা র‌্যাব-৬ ক্যাম্পে এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন এএসপি ফয়সাল তানভীর।

আটককৃতরা হলেন, সুলতানপুরের আব্দুল মজিদ গাজীর ছেলে ফরহাদ হোসেন (২৭) ও শেখ শাখাওয়াত হোসেনের ছেলে মেহেদী হাসান (২১)।

র‌্যাব-৬-এর সাতক্ষীরা কোম্পানি কমান্ডার এএসপি ফয়সাল তানভীর জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সরকার পতনের দিন সদর থানায় আগুন দিয়ে অস্ত্র-গোলাবারুদ লুট করে দুষ্কৃতকারীরা। লুটকৃত অস্ত্র বিক্রির উদ্দেশ্যে সাতক্ষীরা শহরের সুলতানপুরে রাখা হয়েছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব ওই দুই যুবককে আটক করে। পরে আটক মেহেদী হাসানের দেওয়া তথ্যমতে ফরহাদ হোসেনের বসতবাড়ির রান্না ঘরের ভেতরে মাটি খুড়ে পুঁতে রাখা অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। একই সঙ্গে থানায় পুড়ে যাওয়া দুটি মোটরসাইকেলের ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়। আটক আসামিদের জব্দকৃত আলামতসহ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!