1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
রান্নাঘরের সহজ উপকরণ দিয়ে পেট ফাঁপা দূর করার উপায় - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

রান্নাঘরের সহজ উপকরণ দিয়ে পেট ফাঁপা দূর করার উপায়

লাইফস্টাইল ডেস্ক :

রান্নাঘরের সহজ উপকরণ দিয়ে পেট ফাঁপা দূর করার উপায়

পেট ফাঁপা এমন এক সমস্যা যা সারাক্ষণ আপনাকে অস্বস্তিতে রাখবে। এই সমস্যা নিরাময়ে মুঠো মুঠো ওষুধ না খেয়ে বরং প্রাকৃতিক উপায়ে সমাধান করা ভালো। আপনার প্রতিদিনের রান্নায় সঠিক ধরনের মসলা এবং উপাদান যোগ করা জরুরি। এর ফলে খাবারের পর পেটের অস্বস্তি থেকে মুক্তি পাওয়া সহজ হবে। চলুন জেনে নেওয়া যাক এমন কিছু উপায় সম্পর্কে যা আপনাকে খাবার ভালোভাবে হজম করতে এবং পেট ফাঁপা এড়াতে সাহায্য করবে-

১. ছোলার সঙ্গে জিরা

ছোলায় প্রতিরোধী স্টার্চ এবং ফাইবার থাকে, যা হজম করা কঠিন হতে পারে। অ্যান্টিঅক্সিডেন্ট এবং প্রদাহ-বিরোধী বৈশিষ্ট্যযুক্ত জিরা এ ধরনের খাবারে যোগ করলে তা প্রোটিন ভেঙে হজম প্রক্রিয়া ত্বরান্বিত করতে সাহায্য করে। তাই পুষ্টিকর ছোলার কোনো পদ রান্না করলে তার সঙ্গে জিরা যোগ করে খেতে ভুলবেন না। এতে পেট ফাঁপা থেকে দূরে থাকা সহজ হবে।

৩. মুগ ডাল এলাচ, ধনেপাতা এবং গোলমরিচ দিয়ে ভিজিয়ে রাখুন

মুগ ডাল খাওয়ার পর পেট ফুলে যেতে পারে। কারণ মুগ ডালে অলিগোস্যাকারাইড থাকে, যা হজমে সমস্যা তৈরি করে। পুষ্টিবিদরা এ ধরনের সমস্যা এড়াতে রান্না এবং ভেজানোর সময় ডালে এলাচ, ধনেপাতা এবং গোলমরিচের মতো মসলা যোগ করার পরামর্শ দেন। এসব মসলা হজম প্রক্রিয়াকে উদ্দীপিত করে, অন্ত্রের স্বাস্থ্যকে উন্নত করতে কাজ করে।

৪. তেজপাতা দিয়ে রাজমা রান্না করুন

রাজমাতেও জটিল কার্বোহাইড্রেট রয়েছে, যা হজম করা কঠিন করে তোলে। অন্যদিকে তেজপাতা ট্যানিন, ফ্ল্যাভোনয়েড, লিনালুল, ইউজেনল, মিথাইল চ্যাভিকল এবং অ্যান্থোসায়ানিন সমৃদ্ধ- যার সবকটিই আমাদের শরীরে প্রদাহ-বিরোধী প্রভাব ফেলে, পেট ফাঁপার ঝুঁকি কমায়। তাই এই ডাল রান্নার সময় তেজপাতা ব্যবহার করতে ভুলবেন না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!