1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
রাতের আঁধারে উল্টে গেল ট্রাক্টর-ট্রলি, ৪ শিশুসহ নিহত ১৩ - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

রাতের আঁধারে উল্টে গেল ট্রাক্টর-ট্রলি, ৪ শিশুসহ নিহত ১৩

প্রতিনিধি

রাতের আঁধারে রাজ্যটির রাজগড় জেলায় একটি ট্রাক্টর-ট্রলি উল্টে গেলে হতাহতের এই ঘটনা ঘটে। সোমবার (৩ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রদেশের রাজগড় জেলার পিপলোদিতে রোববার রাত ৮টায় ট্রাক্টর-ট্রলি উল্টে চার শিশুসহ ১৩ জন মারা গেছেন এবং আরও ১৫ জন আহত হয়েছেন বলে একজন কর্মকর্তা জানিয়েছেন।

আহতদের মধ্যে ১৩ জনকে জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং মাথা ও বুকে ক্ষতের কারণে দুজনকে উন্নত চিকিৎসার জন্য ভোপালে নিয়ে যাওয়া হয়েছে বলে রাজগড় কালেক্টর হর্ষ দীক্ষিত ফোনে বার্তাসংস্থা পিটিআইকে জানিয়েছেন।

তিনি বলেন, ‘গুরুতর আহত ওই দুই ব্যক্তি শঙ্কামুক্ত থাকায় মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা নেই।’

এনডিটিভি বলছে, নিহতরা একটি বিয়ের অনুষ্ঠানের সদস্য যারা প্রতিবেশী রাজস্থানের মতিপুরা গ্রাম থেকে এসেছিলেন এবং এখানকার কুলামপুরে যাচ্ছিলেন বলে অন্য একজন কর্মকর্তা জানিয়েছেন।

তিনি বলেন, কালেক্টর এবং এসপিসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা দুর্ঘটনাস্থলে রয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!