1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
রাজশাহীতে বাসচাপায় স্বামী-স্ত্রীসহ তিনজন নিহত - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০ সম্পদ পুনর্মূল্যায়নে শ্যামপুর সুগারের মূল্য বেড়েছে ৭৬৩ কোটি টাকা

রাজশাহীতে বাসচাপায় স্বামী-স্ত্রীসহ তিনজন নিহত

প্রতিনিধি

রাজশাহীতে বাসচাপায় স্বামী-স্ত্রীসহ তিনজন নিহত হয়েছেন। শনিবার (২১ ডিসেম্বর) দুপুরে রাজশাহী-নাটোর মহাসড়কে পুঠিয়া উপজেলার শিবপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পুঠিয়া উপজেলার কান্দ্রা গ্রামের আবুল হোসেনের ছেলে আবু হানিফ (২৫), তার স্ত্রী ফাতেমা খাতুন (২২) ও শ্যালিকা যুথি খাতুন (১৪)। ফাতেমা ও যুথি পুঠিয়ার পালোপাড়া গ্রামের শাহেদ আলীর মেয়ে।

পবা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) ফিরোজ হোসাইন বলেন, আজ দুপুর ১টা ২০ মিনিটের দিকে মোটরসাইকেলে চেপে আবু হানিফ, ফাতেমা ও যুথি রাজশাহীর দিক থেকে পুঠিয়া উপজেলা সদরের দিকে যাচ্ছিলেন। শিবপুরে নাটোরের দিক থেকে রাজশাহীমুখী একটি বাসের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় বাসটি তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। এতে তিনজন গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়ার আগেই হানিফ ও যুথি মারা যান। তাই হাসপাতালের জরুরি বিভাগের সামনে থেকে তাদের মরদেহ বাড়িতে নিয়ে যান পরিবারের সদস্যরা। আর ফাতেমাকে ৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে মারা যান।

এসআই ফিরোজ আরও বলেন, চাপা দিয়ে পালিয়ে যাওয়া বাসটিকে শনাক্তের চেষ্টা চলছে। এ বিষয়ে মামলা হবে। আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!