1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
রাজধানীর সুইপার কলোনির আগুনে হানিফ ফ্লাইওভারের পিলার ক্ষতিগ্রস্ত - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

রাজধানীর সুইপার কলোনির আগুনে হানিফ ফ্লাইওভারের পিলার ক্ষতিগ্রস্ত

প্রতিনিধি

রাজধানীর কাপ্তানবাজারের পাশে মেয়র হানিফ ফ্লাইওভারের নিচে সুইপার কলোনিতে লাগা আগুনের ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে ফ্লাইওভারের পিলার ও নিচের কংক্রিটের একাংশ।

ফায়ার সার্ভিস বলছে, আগুনের কারণে হানিফ ফ্লাইওভারের কী পরিমাণ ক্ষতি হয়েছে তা নিরূপণ করা পরীক্ষা-নিরীক্ষা সাপেক্ষ। ফ্লাইওভারের নিচে এভাবে বসবাস ঝুঁকিপূর্ণ। এমতাবস্থায় বসবাসকারীদের অন্যত্র সরিয়ে না নিলে এরকম ঝুঁকি বাড়তেই থাকবে।

কাপ্তানবাজারের পাশে হানিফ ফ্লাইওভারের নিচে সুইপার কলোনিতে রোববার (২৬ মার্চ) দিবাগত রাত সোয়া ৩টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। খবর পেয়ে মোট সাতটি ইউনিটের চেষ্টায় ভোর ৪টা ৩০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

অগ্নিকাণ্ডের খবরে ঘটনাস্থল পরিদর্শনে যান ফায়ার সার্ভিস অধিদপ্তরের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী।
আগুন নিয়ন্ত্রণে আসার পর আনুষ্ঠানিক ব্রিফিংয়ে তিনি বলেন, এই সুইপার কলোনিতে টিনশেড ঘরে মানুষ বসবাস করে। এখানে গ্যাস সিলিন্ডার ব্যবহার করে রান্না হতো। এখানে অনেক দাহ্য পদার্থ ছিল। এ কারণে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিস সর্বাত্মক চেষ্টা করেছে, কলোনিতে লাগা আগুন যেন অন্যদিকে ছড়িয়ে না পড়ে। কারণ পাশে আরও অনেকের বসবাস এবং কিছু আবাসিক ভবন রয়েছে। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটের এক ঘণ্টার বেশি সময়ের চেষ্টায় সাড়ে চারটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

তাজুল ইসলাম চৌধুরী বলেন, এই অগ্নিকাণ্ডের কারণে মেয়র হানিফ ফ্লাইওভারের পিলার ও কংক্রিটের একাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। যা পরীক্ষা-নিরীক্ষা করে দেখা দরকার। পরীক্ষা করলেই জানা যাবে কী পরিমাণ ক্ষতি হয়েছে।

তিনি বলেন, ফ্লাইওভারের নিচে এভাবে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের অন্যত্র সরিয়ে নিতে হবে। নইলে ভবিষ্যতে এ রকম ঝুঁকি বাড়তেই থাকবে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পাওয়া তথ্য মতে, সুইপার কলোনির আনুমানিক ২০টি টিনশেড ঘর আগুনে পুড়েছে। আগুনের ঘটনায় নারীসহ চারজন দগ্ধ হয়েছেন।

তিনি বলেন, আগুন লাগার কারণ জানা যায়নি। এখানে দাহ্য পদার্থ ছিল, গ্যাস ও বিদ্যুতের সংযোগ রয়েছে। যেকোনো কারণেই আগুনের সূত্রপাত হতে পারে, আমরা তদন্ত করে দেখব

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!