1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
রাজধানীর নিউমার্কেটে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ডিএমপি - NEWSTVBANGLA
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
শিরোনাম
শত শত মানুষের কান্নায় বিদায় ৪৪ জন! ইসরায়েলি হামলায় নিহতদের গণদাফন করল হিজবুল্লাহ ঘুরতে গিয়ে আর ফেরা হলো না! খালে ঝাঁপ দিয়ে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার প্রেমিকের সঙ্গে মিলে স্বামীকে সাপ দিয়ে খুন! ২০ লাখ রুপির বীমার টাকার লোভে ভয়ংকর ষড়যন্ত্র ফাঁস রাজনৈতিক বিবেচনায় পদোন্নতি না দেওয়া মানবতার ওপর আঘাত: রিজভী লেবাননে হিজবুল্লাহর ৪৪ জনের গণদাফন, অংশ নিলেন শত শত মানুষ ফ্রান্স-ইংল্যান্ড ম্যাচে না থেকেও আলোচনায় মেসি, লড়াই গোল্ডেন বুটের গাবতলীতে স্পোর্টস কারে তল্লাশি, বিদেশি পিস্তলসহ আটক ১ পুরাতন এলিফ্যান্ট রোডে ডিএসসিসির উচ্ছেদ অভিযান, জব্দ নার্সারির গাছ খিলগাঁওয়ে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু বৈরী আবহাওয়ায় গভীর সমুদ্রে না যাওয়ার আহ্বান কোস্টগার্ডের, চলছে সতর্কতামূলক মাইকিং

রাজধানীর নিউমার্কেটে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ডিএমপি

প্রতিনিধি

রাজধানীর নিউমার্কেট সংলগ্ন নিউ সুপার মার্কেটে আগুন নিয়ন্ত্রণে আনতে ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক বিপিএম (বার), পিপিএম এর নির্দেশনায় কাজ করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। নিউমার্কেটে আজ শনিবার ভোর ৫টা ৪০ মিনিটে নিউমার্কেটসংলগ্ন নিউ সুপার মার্কেটে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট কাজ করছে।

রাজধানীর নিউ সুপার মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় ডিএমপি আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে দায়িত্ব পালনের পাশাপাশি অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মালামাল, কাপড়-চোপড় নিজের কাঁধে বহন করে উদ্ধারের কাজে অংশগ্রহণ করেছে। নিউমার্কেটের আগুন নিয়ন্ত্রণে ডিএমপির ওয়াটার ক্যানন ব্যবহার করা হচ্ছে। এছাড়াও আশপাশ এলাকার যানজট নিয়ন্ত্রণে কাজ করছে ডিএমপির ট্রাফিক পুলিশ। উৎসুক জনতা যেন ভিড় করে ফায়ার সার্ভিসসহ আইনশৃঙ্খলাবাহিনীর কাজে ব্যঘাত সৃষ্টি করতে না পারে সে জন্য নিরলসভাবে দায়িত্ব পালন করছে ডিএমপি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!