1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
রাজধানীর চকবাজারে গাঁজাসহ আটক ১ - NEWSTVBANGLA
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন

রাজধানীর চকবাজারে গাঁজাসহ আটক ১

প্রতিনিধি

রাজধানীর চকবাজার মডেল থানা এলাকা থেকে গাঁজাসহ ১ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) চকবাজার থানা পুলিশ। আটককৃতের নাম মোঃ জামাল উদ্দিন।

রবিবার (২৫ জুন ২০২৩ খ্রি.) রাতে হোসেন দালান এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় তার হেফাজত থেকে ৫ কেজি গাঁজা জব্দ করা হয়।

চকবাজার মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আবদুল কাইউম  জানান, হোসেন দালান এলাকার চাঁন কমিউনিটি সেন্টারের সামনে একজন মাদক ব্যবসায়ী গাঁজা বিক্রয়ের জন্য অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালায় চকবাজার থানার একটি টিম। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে কৌশলে পালানোর সময় ৫ কেজি গাঁজাসহ জামালকে আটক করা হয়।

আটককৃত জামালের বিরুদ্ধে চকবাজার মডেল থানায় মামলা রুজু করা হয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!