1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
রাজধানীতে ব‍্যাটারিচালিত ভ্যান উল্টে চালকের মৃত্যু - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

রাজধানীতে ব‍্যাটারিচালিত ভ্যান উল্টে চালকের মৃত্যু

প্রতিনিধি

রাজধানীর নীলক্ষেত গাউছিয়া মার্কেটের পাশে ব্যাটারিচালিত ভ্যান উল্টে মো. সুজন (৩৫) নামে এক চালকের মৃত্যু হয়েছে। বুধবার দিবাগত রাত ২টার দিকে দুর্ঘটনা ঘটার পর আজ সকাল পৌনে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ইমারজেন্সিস সেন্টারে (ওসেক) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

নিহত সুজন ময়মনসিংহের গফরগাঁও থানার হাটিরিয়া গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে। বর্তমানে তেজগাঁওয়ের বেগুনবাড়ি রতন সাহেবের গলিতে ভাড়া থাকতেন।

নিহতকে হাসপাতালে নিয়ে আসা পথচারী জানান, গতরাতে ভ্যান উল্টে আহত হন তিনি। আমরা তাকে আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যাই। পরে আজ সকলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, গতরাতে ওই ভ্যান চালককে গুরুতর আহত অবস্থায় হাসপাতালের জরুরি বিভাগের ওসেকে ভর্তি করা হয়। পরে আজ সকালের দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!