1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
রাঙ্গামাটিতে হস্তশিল্প প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১০:২৭ অপরাহ্ন

রাঙ্গামাটিতে হস্তশিল্প প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

প্রতিনিধি

রাঙ্গামাটি জেলায় আজ হস্তশিল্প বিষয়ক ১০ দিনব্যাপী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে।
জেলা ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের উদ্যোগে এবং পার্বত্য জেলা পরিষদ ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় মঙ্গলবার সকাল ১১টায় ইনস্টিটিউট হলরুমে এই প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়।
জেলা ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের পরিচালক রুনেল চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত এ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙ্গামাটি জেলা পরিষদের সদস্য রেমলিয়ানা পাংখোয়া।
এ সময় উপস্থিত ছিলেন প্রশিক্ষক মিঠু বর্মণ, মারুফা আকতার প্রমুখ।
এ প্রশিক্ষণে সদর উপজেলাসহ বিভিন্ন ইউনিয়ন থেকে প্রশিক্ষনার্থীরা অংশ নেয়। আগামী ১৯ অক্টোবর প্রশিক্ষণের সমাপ্তি হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!