1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
রাইডার্সের হয়ে খেলার সময় মাঠেই ক্রিকেটারের মৃত্যু - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড

রাইডার্সের হয়ে খেলার সময় মাঠেই ক্রিকেটারের মৃত্যু

প্রতিনিধি

রাইডার্সের হয়ে খেলার সময় মাঠেই ক্রিকেটারের মৃত্যু
ক্রিকেট মাঠেই মৃত্যু হয়েছে ভারতীয় ক্রিকেটার খাওলহরিং লালরেমরুয়াতার। রাইডার্স ক্রিকেট ক্লাবের হয়ে খেলার সময় গত বৃহস্পতিবার না ফেরার দেশে পাড়ি জমান ৩৮ বছর বয়সী এই ক্রিকেটার।রাইডার্স ক্রিকেট ক্লাবের হয়ে খালেদ মেমোরিয়াল দ্বিতীয় বিভাগ স্ক্রিনিং টুর্নামেন্টে এ দুর্ঘটনা ঘটেছে। সাইরাং রেলস্টেশনের কাছে সুয়াকা ক্রিকেট মাঠে ম্যাচ চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন লালরেমরুয়াতা ভেঙনুয়াই। এরপর তাকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলেও বাঁচানো যায়নি।

মিজোরাম ক্রিকেট অ্যাসোসিয়েশন (সিএএম) জানিয়েছে, ম্যাচ চলাকালীন লালরেমরুয়াতা স্ট্রোক করেন। দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হলেও শেষ পর্যন্ত তার মৃত্যু হয়।

লালরেমরুয়াতার মৃত্যুতে শোক জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। সামাজিক যোগাযোগমাধ্যমে সমবেদনা জানিয়েছে তারা। এ ছাড়া মিজোরামের ক্রীড়া ও যুবকল্যাণমন্ত্রী লালনঘিংলোভা হামারও শোক প্রকাশ করেছেন।

ঘরোয়া ক্রিকেটে পরিচিত মুখ ছিলেন লালরেমরুয়াতা। ভারতের প্রথম সারির লিগ রঞ্জি ট্রফিতে দুটি ও সৈয়দ মুশতাক আলি ট্রফিতে সাতটি ম্যাচ খেলেছেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!