1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
রাইজারে গ্যাস লিকেজ থাকলে ঠিকাদারের মাধ্যমে মেরামতের অনুরোধ - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

রাইজারে গ্যাস লিকেজ থাকলে ঠিকাদারের মাধ্যমে মেরামতের অনুরোধ

প্রতিনিধি

রাইজারে গ্যাস লিকেজ থাকলে ঠিকাদারের মাধ্যমে মেরামতের অনুরোধ
পাইপলাইন গ্যাস রাইজারে লিকেজ থাকলে তালিকাভুক্ত ঠিকাদারের মাধ্যমে তা মেরামত করতে গ্রাহকদের অনুরোধ জানিয়েছে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (বিজিডিসিএল)।

সোমবার (৫ জানুয়ারি) এক বার্তায় এ তথ্য জানায় প্রতিষ্ঠানটি।

বার্তায় বলা হয়, বিজিডিসিএলের আওতাধীন ব্রাহ্মণবাড়িয়া এলাকায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণ কার্যক্রম ও লিকেজ শনাক্তকরণ কাজ চলমান রয়েছে। পরীক্ষিত রাইজারের মধ্যে প্রায় ৫৭ শতাংশ রাইজারে গ্যাস লিকেজ শনাক্ত হয়েছে। শনাক্ত করা রাইজারের মধ্যে ২০ শতাংশ রাইজারে লিকেজ মেরামত সম্পন্ন হয়েছে। অবশিষ্ট মেরামতযোগ্য প্রায় ৮০ শতাংশ রাইজারের লিকেজ যথাসময়ে মেরামত না হওয়ায় এবং অবৈধভাবে গ্যাস ব্যবহারের কারণে বিদেশ থেকে আমদানি করা মূল্যবান এলএনজি গ্যাসের অপচয় হচ্ছে এবং সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে।

এতে আরও বলা হয়, ফলশ্রুতিতে বিজিডিসিএলের বৈধ গ্রাহকরা কাঙ্ক্ষিত চাপে গ্যাস সরবরাহ থেকে বঞ্চিত হচ্ছে এবং ব্রাহ্মণবাড়িয়ার কিছু কিছু এলাকায় গ্যাসের স্বল্প চাপ বিরাজ করছে। এ পরিস্থিতির উন্নতিকল্পে আপনার হাউজলাইনে লিকেজ পাওয়া গেলে বিজিডিসিএলের তালিকাভুক্ত ঠিকাদারের মাধ্যমে লিকেজ মেরামত করুন, অন্যথায় গ্যাস বিপণন নিয়মাবলি-২০১৪ ও গ্যাস আইন-২০১০ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!