1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
রমজানের তৃতীয় জুমায় বায়তুল মোকাররমে মুসল্লিদের ঢল - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

রমজানের তৃতীয় জুমায় বায়তুল মোকাররমে মুসল্লিদের ঢল

প্রতিনিধি

পবিত্র রমজান মাসের তৃতীয় জুমায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ঢল নেমেছে ধর্মপ্রাণ মুসল্লিদের। রমজানের পুণ্যময় এই জুমায় শরিক হতে সকাল থেকেই দলে দলে মসজিদে সমবেত হয়েছেন হাজারো মানুষ। মহান আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় নামাজ আদায়ের মাধ্যমে এই দিনটিকে স্মরণীয় করে রাখছেন সবাই।

শুক্রবার (আজ) বায়তুল মোকাররম এলাকায় গিয়ে দেখা যায়, আজানের ধ্বনি শোনার পরপরই মসজিদ প্রাঙ্গণে মুসল্লিদের সংখ্যা বাড়তে থাকে। কেউ এসেছেন বন্ধু-বান্ধব ও স্বজনদের সঙ্গে, আবার কেউবা একাই এসেছেন জুমার নামাজ আদায় করতে। দুপুর হওয়ার আগেই মসজিদের ভেতর ও বাইরের অংশ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। জায়গার সংকুলান না হওয়ায় অনেক মুসল্লিকে আশপাশের অন্য মসজিদে চলে যেতে দেখা গেছে।

নামাজ পড়তে আসা মুসল্লি একরামুল বলেন, ‘রমজানের শুরু থেকেই আমি প্রতিটি জুমার নামাজ বায়তুল মোকাররমে আদায় করেছি। আজকেও সেই নিয়মের ব্যতিক্রম হয়নি।’

সাইফুল হক নামের আরেক মুসল্লি বলেন, ‘বায়তুল মোকাররমে সবার সঙ্গে জুমার নামাজ আদায়ে একধরনের প্রশান্তি কাজ করে। রমজান মাস অধিক সওয়াবের মাস, তাই মনের তৃপ্তি ও বাড়তি সওয়াবের আশায় এখানেই জুমার নামাজ আদায় করতে এসেছি।’

নামাজ পড়তে আসা আবু সালেহ বলেন, ‘বায়তুল মোকাররমে নামাজ পড়ার মধ্যে একধরনের আনন্দ কাজ করে। হাজার হাজার মানুষ একত্রে নামাজ আদায় করছি, যা খুবই তাৎপর্যপূর্ণ।’

এদিকে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের নিরাপত্তার বিষয়েও নেওয়া হয়েছে কঠোর ব্যবস্থা। বরাবরের মতোই মসজিদের প্রবেশপথ ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্ক অবস্থানে দেখা গেছে। মসজিদের প্রতিটি প্রবেশমুখে সন্দেহজনক কিছু দেখলে প্রয়োজনীয় তল্লাশি চালাচ্ছে নিরাপত্তা বাহিনী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!