1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
রংপুরে স্কুলছাত্রী ধর্ষণের মামলায় প্রধান আসামি গ্রেপ্তার - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
শিরোনাম
lbwarkcqap1xha 0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের

রংপুরে স্কুলছাত্রী ধর্ষণের মামলায় প্রধান আসামি গ্রেপ্তার

প্রতিনিধি

রংপুরে স্কুলছাত্রী ধর্ষণের মামলায় প্রধান আসামি মো. মামুনকে (২২) গ্রেপ্তার করেছে র‌্যাব। মঙ্গলবার (১০ মার্চ) দুপুর এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-১৩-এর সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী।

এর আগে, সোমবার (৯ মার্চ) বিকেলে রংপুর নগরীর লালবাগস্থ একটি সুপারশপের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আসামি মামুন লালমনিরহাট হাতিবান্ধা উপজেলার কেতকীবাড়ি এলাকার সামছুল হোসেনের ছেলে।

বিপ্লব কুমার গোস্বামী বলেন, ভুক্তভোগী দশম শ্রেণির ছাত্রীকে স্কুলে যাতায়াতের সময় প্রেম নিবেদন করতো মামুন। একপর্যায়ে গত ২৫ জানুয়ারি মামুন তার আত্মীয় বাড়িতে নিয়ে গিয়ে ওই ছাত্রীর মাথায় হাত দিয়ে বিয়ের জন্য শপথ করে ধর্ষণ করে। এ ঘটনার পর মামুন ওই ছাত্রীকে এড়িয়ে চলে।

বিষয়টি পরিবারের সদস্যরা জানতে পেরে হাতিবান্ধা থানায় মামলা করলে র‌্যাব আত্মগোপনে থাকা মামুনকে সোমবার রংপুর নগরী থেকে গ্রেপ্তার করে।

র‌্যাব-১৩-এর সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী বলেন, আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব প্রতিটি ধর্ষণ, অপহরণ, হত্যাসহ সব অপরাধ প্রতিরোধে র‌্যাবের প্রতিটি সদস্য দৃঢ়প্রত্যয়ের সঙ্গে কাজ করছে এবং এই অভিযান অব্যাহত থাকবে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!