1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
রংপুরে প্রকাশ্যে কুপিয়ে যুবদল নেতা হত্যা, ৭ জনের বিরুদ্ধে মামলা - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

রংপুরে প্রকাশ্যে কুপিয়ে যুবদল নেতা হত্যা, ৭ জনের বিরুদ্ধে মামলা

প্রতিনিধি

রংপুর মহানগরীতে যুবদল নেতা রাকিব হাসানকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) দুপুরে রংপুর মহানগরী এর কোতোয়ালি থানায় নিহতের বাবা আব্দুস সামাদ বাদী হয়ে সাতজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও তিনজনকে আসামি করে এ মামলা করেন।

এর আগে বৃহস্পতিবার বিকেলে নগরীর বৈরাগীপাড়া এলাকায় এ নৃশংস হত্যাকাণ্ড ঘটে। নিহত রাকিব হাসান (২০) স্থানীয় ২৪ নম্বর ওয়ার্ড যুবদলের সহসাংগঠনিক সম্পাদক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নগরীর তাঁতীপাড়া এলাকার বাসিন্দা মো. মমিন (৪২) ও তার সহযোগীরা ধারালো অস্ত্র নিয়ে রাকিবের ওপর অতর্কিত হামলা চালায়। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। হামলার পরপরই হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার দিন রিকশায় করে এসে হামলাকারীরা রাকিবকে লক্ষ্য করে এলোপাতাড়ি কোপাতে থাকে এবং একপর্যায়ে গলা কেটে নিশ্চিত মৃত্যু ঘটায়।

নিহতের পরিবার জানায়, মাদক ব্যবসা নিয়ে দীর্ঘদিন ধরে রাকিবের সঙ্গে অভিযুক্তদের বিরোধ চলছিল। এর আগে ২০২৫ সালের নভেম্বরে একই বিরোধের জেরে রাকিবকে মারধর করে পা ভেঙে দেওয়া হয়েছিল। ঘটনার আগের দিনও একটি চায়ের দোকানে বাকবিতণ্ডার ঘটনা ঘটে, যা হত্যাকাণ্ডের মূল কারণ হিসেবে মনে করা হচ্ছে।

এ ঘটনায় আজাদ রহমান বলেন, নিহতের বাবা মামলা করেছেন এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।

পুলিশ জানায়, এখনো কোনো আসামিকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি, তবে দ্রুত তাদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!