1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
‘যেন হৃৎপিণ্ডে ফুটো করে দিয়েছে’, পিকের সঙ্গে বিচ্ছেদ নিয়ে শাকিরা - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
শিরোনাম
lbwarkcqap1xha 0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের

‘যেন হৃৎপিণ্ডে ফুটো করে দিয়েছে’, পিকের সঙ্গে বিচ্ছেদ নিয়ে শাকিরা

প্রতিনিধি

দুবছর আগে আনুষ্ঠানিক এক বিবৃতিতে ১২ বছরের দীর্ঘ সম্পর্কের ইতি টানেন কলম্বিয়ার কিংবদন্তি গায়িকা শাকিরা পিকে ও স্প্যানিশ ফুটবলার জেরার্ড পিকে। তাদের বিচ্ছেদের খবরে তোলপাড় হয়েছিল আন্তর্জাতিক মহলে। 

সম্প্রতি এক সাক্ষাৎকারে বিচ্ছেদ নিয়ে মুখ খুলেছেন শাকিরা। বিচ্ছেদের যন্ত্রণা প্রসঙ্গে বললেন, “মনে হয়েছিল আমার হৃৎপিণ্ডে কেউ ফুটো করে দিয়েছে। এতটাই যন্ত্রণার মধ্যে ছিলাম মনে হচ্ছিল সত্যিই যেন শারীরিক আঘাত পেয়েছি। বুকের ছিদ্র দিয়ে মানুষ দেখতে পাবে যেন!”

এর আগে ২০২৩ সালে শাকিরা জানিয়েছিলেন, তার সঙ্গে প্রতারণা করেছিলেন পিকে। শাকিরার সঙ্গে সম্পর্কে থাকাকালীন বর্তমান সঙ্গী ক্লারার সঙ্গে ডেটে যান পিকে। সেই সময় শাকিরার বাবা হাসপাতালে চিকিৎসাধীন। সেখানেই ছিলেন শাকিরা। গত বছর বিচ্ছেদ নিয়ে গানও তৈরি করেন শাকিরা।

সেই ২০১০ বিশ্বকাপের সময় পরিচয় পিকে-শাকিরার। ওই বছর বিশ্বকাপের থিম সং ‘ওয়াকা ওয়াকা’ দিয়ে মাত করেছিলেন শাকিরা। সঙ্গীত আর ফুটবল এরপর মিলেমিশে একাকার হয়েছে। এক যুগ এসঙ্গে ছিলেন দু’জন। প্রায় ১২ বছর একত্রবাসের পরে ২০২২-এর জুন মাসে বিচ্ছেদের ঘোষণা করেন তারা।

এক বিবৃতিতে তারা জানিয়েছিলেন, দুই পুত্র মিলান ও সাশাকের কথা ভেবেই বিচ্ছেদ নিয়ে কাটাছেঁড়া করতে চান না তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!