1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
যুক্তরাষ্ট্রে পাসপোর্ট আবেদনে অনলাইন পেমেন্ট বাধ্যতামূলক হচ্ছে - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
শিরোনাম
lbwarkcqap1xha 0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের

যুক্তরাষ্ট্রে পাসপোর্ট আবেদনে অনলাইন পেমেন্ট বাধ্যতামূলক হচ্ছে

প্রতিনিধি

মার্কিন যুক্তরাষ্ট্র আগামীতে সব পাসপোর্ট আবেদনের জন্য অনলাইন পেমেন্ট বাধ্যতামূলক করতে যাচ্ছে। আবেদনকারীরা Pay.gov ব্যবহার করে অনলাইনে ফি পরিশোধ করতে পারবেন।

মঙ্গলবার (৭ এপ্রিল) ঢাকা মার্কিন দূতাবাস থেকে দেওয়া এক বার্তায় এই তথ্য নিশ্চিত করা হয়। বার্তায় বলা হয়, অনলাইন পেমেন্ট প্রক্রিয়া ব্যবহার করে আবেদন আরও দ্রুত, নিরাপদ ও সহজ হবে।

দূতাবাস আরও জানিয়েছে, ভবিষ্যতে সব পাসপোর্ট ফি শুধুমাত্র অনলাইনে পরিশোধ করতে হবে। আবেদনকারীদেরকে সতর্ক করে বলা হয়েছে, পে.গভ ব্যবহার করে সময়মতো পেমেন্ট সম্পন্ন করুন। এটি যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকারি সংস্থাগুলোকে অর্থ প্রদান করার একটি নিরাপদ মাধ্যম।

এ পদক্ষেপের মাধ্যমে মার্কিন সরকার পাসপোর্ট প্রক্রিয়াকে আরও স্বয়ংক্রিয়, কার্যকর এবং অনলাইন নিরাপদ পেমেন্ট ব্যবস্থার সঙ্গে সংযুক্ত করতে চাচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!