1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
যানজট নিরসনে ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়নের নির্দেশনা, প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সভা - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
শিরোনাম
lbwarkcqap1xha 0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের

যানজট নিরসনে ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়নের নির্দেশনা, প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সভা

প্রতিনিধি

দেশের নগরাঞ্চলে ক্রমবর্ধমান যানজট কমানো এবং ট্রাফিক ব্যবস্থাপনাকে আরও কার্যকর ও প্রযুক্তিনির্ভর করার লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ও তারেক রহমান

সোমবার (১৫ জুন) সকালে বাংলাদেশ সচিবালয়-এর মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, সভায় দেশের ট্রাফিক ব্যবস্থাপনার বর্তমান পরিস্থিতি, নগর এলাকায় যানজটের কারণ, সড়ক ব্যবস্থাপনায় প্রযুক্তির ব্যবহার এবং আধুনিক ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি নগরবাসীর ভোগান্তি কমাতে দীর্ঘমেয়াদি ও টেকসই পরিকল্পনা গ্রহণের বিষয়েও গুরুত্বারোপ করা হয়।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি সভা অনুষ্ঠিত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

তবে বৈঠকে গৃহীত সিদ্ধান্ত, অংশগ্রহণকারী সংস্থাগুলোর সুপারিশ কিংবা ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন, স্মার্ট ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা, সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং যানজট নিরসনে সমন্বিত পদক্ষেপ গ্রহণের বিষয়ে পরবর্তী সময়ে আরও বিস্তারিত জানানো হতে পারে।

সরকারের সংশ্লিষ্ট মহলের মতে, রাজধানীসহ দেশের বড় শহরগুলোতে যানজট বর্তমানে অন্যতম প্রধান নগর সমস্যা। এ পরিস্থিতি মোকাবিলায় প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা, সড়ক অবকাঠামোর উন্নয়ন এবং বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় জোরদার করা জরুরি হয়ে উঠেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!