1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
যাত্রীবাহী বাস থেকে ৪০০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ড্রাইভার ও হেলপারকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
শিরোনাম
পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল

যাত্রীবাহী বাস থেকে ৪০০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ড্রাইভার ও হেলপারকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ

স্টাফ রিপোর্টার

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে যাত্রীবাহী বাসে করে অবৈধ মাদকদ্রব্য পরিবহনের অভিযোগে ৪০০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ বাসের চালক ও হেলপারকে গ্রেফতার করেছে ডিএমপির ডিবি-গুলশান বিভাগ।

গ্রেফতারকৃতরা হলো- ১। বাসের চালক মোঃ জাকির হোসেন (৪৫) ও ২। বাসের হেলপার মোঃ শাহিন চৌকিদার (৩০)। গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে চার হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় ও ইয়াবা পরিবহনে ব্যবহৃত বাসটি জব্দ করা হয়।

শুক্রবার (১০ জানুয়ারি ২০২৪ খ্রি.) সকাল ৯:০৫ ঘটিকায় সায়েদাবাদের জনপথ মোড় এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে ডিবি-গুলশান বিভাগের ক্যান্টনমেন্ট জোনাল টিম।

ডিবি-গুলশান বিভাগ সূত্রে জানা যায়, শুক্রবার সকালে রাজধানীতে মাদক উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনাকালে ডিবি-গুলশান বিভাগের ক্যান্টনমেন্ট জোনাল টিম গোপন তথ্য পায় কক্সবাজার হতে ‘সেন্টমার্টিন রোড মাস্টার’ নামক একটি বাসের ড্রাইভার ও হেলপার বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ ঢাকায় প্রবেশ করছে। এমন তথ্যের ভিত্তিতে সায়েদাবাদের জনপথ মোড় এলাকায় চেকপোস্ট পরিচালনা করে ডিবি পুলিশের টিম। বাসটি ডিবি পুলিশের চেকপোস্ট অতিক্রম করার সময় বাসটি আটক করা হয়। আটককৃত বাসের চালক ও হেলপারকে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে হেলপার শাহিন চৌকিদার পুলিশকে জানায় তারা কক্সবাজার থেকে ইয়াবা নিয়ে এসেছে। ডিবি টিম তাৎক্ষণিকভাবে বাসটির ভেতরে তল্লাশি করে চালকের দুপায়ের মাঝখানে রাখা একটি ব্যাগ থেকে চার হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। ইয়াবা পরিবহণের দায়ে বাসের ড্রাইভার মোঃ জাকির হোসেন ও হেলপার মোঃ শাহিন চৌকিদারকে গ্রেফতার ও বাসটি জব্দ করে করে ডিবি-পুলিশ। এ সংক্রান্তে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে জানা যায়, জাকির পেশাতে একজন বাস চালক। বাস চালকের আড়ালে সে ও হেলপার শাহিন মিলে অবৈধ মাদকের ব্যবসা করে আসছিল। তারা দীর্ঘদিন যাবত ‘সেন্টমার্টিন রোড মাস্টার’ বাসে যাত্রী পরিবহণের আড়ালে পরস্পর যোগসাজশে কক্সবাজার হতে স্বল্পমূল্যে ইয়াবা ট্যাবলেট ক্রয় করে ঢাকায় নিয়ে আসতো। এরপর ঢাকা মহানগরের বিভিন্ন মাদক ব্যবসায়ীদের নিকট ইয়াবা ট্যাবলেটগুলো অধিক মূল্যে বিক্রয় করতো।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!