1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
যাত্রাবাড়ীতে রাস্তা পারাপারের সময় বাসের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

যাত্রাবাড়ীতে রাস্তা পারাপারের সময় বাসের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

প্রতিনিধি

যাত্রাবাড়ীতে রাস্তা পারাপারের সময় বাসের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

রাজধানীর যাত্রাবাড়ীর কাজলায় রাস্তা পারাপারের সময় বাসের ধাক্কায় আনোয়ারা বেগম (৬৫) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। শনিবার (১৩ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে এই ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে দায়িত্বরত চিকিৎসক দুপুর ২টার দিকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালে তাকে নিয়ে আসা (পথচারী) স্বপন আহমেদ জানান, দুপুর দেড়টার দিকে যাত্রাবাড়ীর কাজলা ধনিয়া কলেজ এলাকায় রাস্তা পারাপারের সময় দ্রুতগামী বাসের ধাক্কায় আনোয়ারা বেগম গুরুতর আহত হন। পরে এ অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, নিহত আনোয়ারার গ্রামে বাড়ি নারায়ণগঞ্জের বন্দর থানার আলী এলাকার মৃত নাজিম উদ্দিনের মেয়ে। বর্তমানে রসুলপুর, ধনিয়াতে একটি ভাড়া বাসায় থাকেন। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!