1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
যশোরে ১৩টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক, জব্দ স্বর্ণের মূল্য ২ কোটি ২১ লাখ টাকা - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

যশোরে ১৩টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক, জব্দ স্বর্ণের মূল্য ২ কোটি ২১ লাখ টাকা

প্রতিনিধি

যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালী বাজার এলাকা থেকে ২ কোটি ২১ লাখ টাকা মূল্যের ১৩টি স্বর্ণের বারসহ এক চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার দুপুরে যশোর-বেনাপোল সড়কে পরিচালিত বিশেষ অভিযানে তাকে আটক করা হয়। আটক ব্যক্তি সাহাব উদ্দিন সরদার (৪৪), তিনি বেনাপোল পোর্ট থানা এলাকার বালুন্ডা গ্রামের বাসিন্দা।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, ঢাকার সায়েদাবাদ এলাকা থেকে সংগ্রহ করা স্বর্ণের বার মোটরসাইকেলে করে ভারতে পাচারের উদ্দেশ্যে নেওয়া হচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে বিজিবির একটি বিশেষ দল গদখালী বাজার এলাকায় অবস্থান নেয়।

সন্দেহভাজন মোটরসাইকেল আরোহীকে থামিয়ে তল্লাশি চালালে তার কোমরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১৩টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। একই সঙ্গে চোরাচালানের কাজে ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়েছে।

বিজিবির তথ্য অনুযায়ী, উদ্ধার করা স্বর্ণের মোট ওজন ১ কেজি ২৫৮ গ্রাম এবং এর আনুমানিক বাজার মূল্য ২ কোটি ২১ লাখ ৪৬ হাজার ৭৫০ টাকা।

ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে ঝিকরগাছা থানায় মামলা দায়ের করা হয়েছে।

যশোর ৪৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন, সম্প্রতি বাংলাদেশ থেকে ভারতে স্বর্ণ পাচারের প্রবণতা বেড়েছে। এ ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান আরও জোরদার করা হয়েছে এবং সীমান্ত এলাকায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!