1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
যতই ষড়যন্ত্র হোক, ইনশাল্লাহ দেশে নির্বাচন হবে : ফারুক - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

যতই ষড়যন্ত্র হোক, ইনশাল্লাহ দেশে নির্বাচন হবে : ফারুক

প্রতিনিধি

যতই ষড়যন্ত্র হোক, ইনশাল্লাহ দেশে নির্বাচন হবে : ফারুক
যতই ষড়যন্ত্র হোক, ইনশাল্লাহ সঠিক সময়েই দেশে সুষ্ঠু নির্বাচন হবে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধী দলীয় চিপ হুইপ জয়নুল আবদিন ফারুক।শনিবার (১০ জানুয়ারি) দুপুর ১১টায় শেরেবাংলা নগরে সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সমাধিস্থলে ঢাকাস্থ সেনবাগ জাতীয়তাবাদী ফোরামের উদ্যোগে পুষ্পার্ঘ্য অর্পণ ও ফাতেহা পাঠ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

সম্প্রতি দেশে ঘটে যাওয়া কয়েকটি হত্যাকাণ্ডের বিষয়ে তিনি বলেন, দীর্ঘদিনের রাজনৈতিক কর্মী হিসেবে ও একজন মুক্তিযোদ্ধা হিসেবে বলতে চাই, আসন্ন ১২ ফেব্রুয়ারি নির্বাচনের যে তারিখ ঘোষণা করেছে ইউনূস সরকার। সেটাকে বানচাল করার জন্য বিভিন্ন অপচেষ্টা করা হচ্ছে। আমাদের দলের মহাসচিবও বলেছেন দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতি আশানুরূপ নয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করে আগামী ১২ ফেব্রুয়ারি যে নির্বাচনে হওয়ার কথা রয়েছে। সে নির্বাচনে যত ষড়যন্ত্রই হোক না কেন, অস্ত্র উদ্ধার করে নির্বাচনকে সুষ্ঠু করতে হবে।

জয়নুল আবদিন ফারুক বলেন, দুই একজন মানুষ হত্যা করে নির্বাচন বানচাল করতে পারবে বলে জনগণ বিশ্বাস করে না। আমিও জনগণের অংশ হিসেবে বিশ্বাস করি না।

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নতুন দায়িত্ব পালনে মহান আল্লাহ তাআলা যেন তাকে সেই তৌফিক দেন এমন মন্তব্য করে বিএনপির এই নেতা আরও বলেন, গতকাল রাতেই আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান থেকে পূর্ণাঙ্গ চেয়ারম্যান রূপে দায়িত্ব গ্রহণ করেছেন। তার দায়িত্ব আজকে থেকে শুরু হয়েছে আল্লাহ পাক যেন তাকে তা সফলভাবে পালন করার তৌফিক দেন। খালেদা জিয়ার যেখানে শেষ সেখান থেকে শুরু করে তিনি যেন শেষ করতে পারেন।

গত ১৬ বছর যে ধৈর্য ধারণ করেছেন। বাকি জীবনে ধৈর্য ধারণ করে গণতন্ত্র, সংগ্রাম ও সার্বভৌমত্ব অক্ষুণ্ন রাখতে পারে আল্লাহ যেন সেই তৌফিক তাকে দান করেন।

সম্প্রতি ঘটে যাওয়া জাকসুর ফলাফল জাতীয় নির্বাচনে কোনো প্রভাব পড়বে না জানিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ফারুক বলেন, অ স ম আব্দুর রব সাহেব ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি ছিল। মাহমুদুর রহমান মান্নাও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি ছিল। আমিও প্রার্থী ছিলাম একসময়। এইসব নির্বাচন জাতীয় নির্বাচনে কোনো প্রভাব পড়বে বলে আমি মনে করি না।

এ সময় ঢাকায় নোয়াখালী সেনবাগের স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!