1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ম্যারাডোনার কীর্তি স্পর্শ করে যা বললেন লাউতারো - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

ম্যারাডোনার কীর্তি স্পর্শ করে যা বললেন লাউতারো

প্রতিনিধি

সময়টা বলতে গেলে বেশ ভালোই যাচ্ছে লাউতারো মার্টিনেজের। ২০২৪ সালে আর্জেন্টিনার সবচেয়ে বড় জয়ের নায়ক ছিলেন লাউতারো মার্টিনেজ। কোপা আমেরিকায় কলম্বিয়ার বিপক্ষে ১১২ মিনিটে করা তার ওই গোলেই শিরোপা ঘরে তুলেছিল আলবিসেলেস্তেরা। বছরের একেবারে শেষ ম্যাচে এসে আরও একবার সেই লাউতারো মার্টিনেজ নায়ক বনে গেলেন।

ম্যাচের বয়স তখন ৫৫ মিনিট। ডি-বক্সের ভেতর বল নিয়ে ঢুকলেন মেসি। ৩ ডিফেন্ডারের মাঝে ফাঁকা জায়গা বের করে দারুণ এক চিপ করেন লিওনেল মেসি। ইনফর্ম স্ট্রাইকার লাউতারো মার্টিনেজ শূন্যে ভেসে করলেন দুর্দান্ত এক ভলি। ৫৫ মিনিটের সেই গোলেই বছরের শেষ ম্যাচে ঘরের মাঠে লিড জয় পায় আর্জেন্টিনা। দেশটির গণমাধ্যমের খবর অনুযায়ী, এটি আর্জেন্টাইন ফুটবলে ১ হাজার ৯৯৯তম গোল।

তবে এই ম্যাচে গোলের মাহাত্ম্য আলাদা। ৭০ ম্যাচে ৩২ গোল করা লাউতারো এখন আর্জেন্টিনার ফুটবলে যৌথভাবে ৫ম সর্বোচ্চ গোলদাতা। আর এই কীর্তিতে তার পাশে নাম আছে কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনার। আর্জেন্টিনার হয়ে টানা তিন ম্যাচে গোল করে ম্যারাডোনাকে স্পর্শ করেছেন তিনি।

নিজেদের শেষ ম্যাচে দল শেষ পর্যন্ত দল জেতায় মার্টিনেজ বেশ খুশি। বিশেষ করে লা বোম্বানেরা স্টেডিয়ামে পরিবারের সামনে গোল পেয়েছেন। উচ্ছ্বাস তাই স্বাভাবিকের চেয়ে বেশি, ‘খুশি লাগছে, কারণ পুরো পরিবার (স্টেডিয়ামে) এসেছিল। সব সময় নিজের সেরাটা দিতে চাই।’

নিজের সেরাটা এই স্ট্রাইকার দিচ্ছেন– তার প্রমাণ পরিসংখ্যান। চলতি বছর আর্জেন্টিনার সর্বোচ্চ গোলদাতাও লাউতারো। এ বছর ১৬ ম্যাচে ১১ গোল করেছেন ইন্টার মিলানে খেলা এই স্ট্রাইকার। ১০ ম্যাচে ৬ গোল মেসির।বিশ্বকাপ বাছাইয়ে সব মিলিয়ে ১০ গোল করা মার্তিনেজ গত জুলাইয়ে কোপা আমেরিকাতেও হয়েছিলেন সর্বোচ্চ গোলদাতা (৫)।

 

পুরো বছরের খেলা নিয়ে মার্টিনেজ বললেন, ‘এই বছরটা খুব ইতিবাচক ছিল। সৌভাগ্যবশত আমরা জয় দিয়ে শেষ করতে পারলাম। পারফরম্যান্স, গোল ও ম্যাচ খেলার হিসাবে বছরটা দারুণ ছিল। আমাদের খেলা চালিয়ে যেতে হবে এবং দিনে দিনে উন্নতি করতে হবে।’

১২ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে বছর শেষ করল আর্জেন্টিনা। পরের বছর নিজেদের প্রথম দুই ম্যাচেই কঠিন সূচি তাদের। মার্চে প্রথম ম্যাচে খেলতে হবে উরুগুয়ের বিপক্ষে। এরপরেই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষে ম্যাচ।

লাউতারো জানেন তাদের হারাতে সবাই মুখিয়ে আছেন। এই স্ট্রাইকারের মুখে তাই ফর্ম ধরে রাখার তাগিদ, ‘সবাই আমাদের হারাতে চায়। আর্জেন্টিনা জাতীয় দল সব সময়ই আগ্রহের কেন্দ্রবিন্দু। উন্নতির জায়গা আছে, তবে আমাদের নিজেদের পথটা ধরে রাখতে হবে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!