ইপেপার / প্রিন্ট
Bernardo Silva এই মৌসুম শেষে Manchester City ছাড়তে পারেন—এমন শক্তিশালী ইঙ্গিত দিয়েছেন দলের সহকারী কোচ Pep Lijnders।
তিনি বলেন, ‘প্রতিটি ভালো গল্পের শেষ আছে।’ এই জুনেই ইতিহাদ স্টেডিয়ামে শেষ হচ্ছে সিলভার বর্তমান চুক্তির মেয়াদ।
ভবিষ্যৎ নিয়ে বারবার প্রশ্ন করা হলেও সিলভা নিজে সরাসরি কিছু জানাননি। তিনি শুধু বলেছেন, ‘আমি জানি, আমি কী করতে যাচ্ছি।’ তবে নিজের পরিকল্পনা প্রকাশ করেননি।
লিভারপুলের বিপক্ষে ৪-০ গোলে এফএ কাপ ম্যাচ জয়ের পর সংবাদ সম্মেলনে সিলভার ভবিষ্যৎ নিয়ে কথা বলেন লিন্ডার্স। নিয়মিত কোচ Pep Guardiola-এর অনুপস্থিতিতে তিনি মিডিয়ার মুখোমুখি হন।
লিন্ডার্স আরও বলেন, ‘আমি আশা করি শেষ কয়েকটা মাস সে উপভোগ করবে। আর মাত্র ছয় সপ্তাহ বাকি। তার বিদায়টা সুন্দর হওয়া উচিত, কারণ সে সবসময়ই সবার মনোযোগের কেন্দ্রে থাকার যোগ্য।’
৩১ বছর বয়সী এই মিডফিল্ডারের সম্ভাব্য নতুন গন্তব্য হিসেবে সৌদি আরবের ক্লাবগুলোর পাশাপাশি FC Barcelona ও তার শৈশবের ক্লাব SL Benfica-এর নাম শোনা যাচ্ছে।