1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ম্যাচের আগে চোটজর্জর ইংল্যান্ড, ক্যাম্প ছাড়লেন ৮ ফুটবলার - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

ম্যাচের আগে চোটজর্জর ইংল্যান্ড, ক্যাম্প ছাড়লেন ৮ ফুটবলার

প্রতিনিধি

ফিফার মার্চ উইন্ডোতে দুটি করে প্রীতি ম্যাচ খেলছে প্রায় প্রতিটি দেশ। যারা এখনও বিশ্বকাপ নিশ্চিত করতে পারেনি তারা প্লে-অফের লড়াইয়ে আছে। দু’দিন আগে ইংল্যান্ড তাদের প্রথম প্রীতি ম্যাচে উরুগুয়ের মুখোমুখি হয়েছিল। পরের ম্যাচে তাদের প্রতিপক্ষ জাপান। তবে তার আগে একে একে ছোট হয়ে আসছে টমাস টুখেল ঘোষিত ইংল্যান্ডের স্কোয়াড। এখন পর্যন্ত ৮ ফুটবলার তাদের ক্যাম্প ছেড়েছেন।

তবে টুখেল সম্ভবত তার সিদ্ধান্ত নিয়ে কিছুটা খুশিই থাকবেন। কারণ তিনি স্কোয়াড ঘোষণা করেছিলেন ৩৫ সদস্যের। যদিও এর পেছনে যুক্তি ছিল এই ইংলিশ কোচের। ক্লাব ফুটবলের ব্যস্ততা সেরে একেকজন একেক সময়ে জাতীয় দলের ক্যাম্পে যোগ দেওয়া এবং অনুশীলনের সময় কম পাওয়ার বিষয় বিবেচনায় নিয়ে তিনি ঢাউস আকারের স্কোয়াড গঠন করেন।

এখন পর্যন্ত ইংল্যান্ডের স্কোয়াড থেকে ছিটকে পড়াদের মধ্যে রয়েছেন– গোলরক্ষক অ্যারন রামসডেলে, ডিফেন্ডার ফিকায়ো তোমোরি এবং ফরোয়ার্ড ডোমিনিক কালভার্ট-লিউইন। এ ছাড়া ম্যাচের আগেই চোট পেয়ে ক্লাবে ফেরত গেছেন জন স্টোন্স। উরুগুয়ের বিপক্ষে ১-১ ড্র করার ম্যাচে আহত হয়েছিলেন অ্যাডাম হোয়ার্টন ও ননি মাদুয়েকে। একইসঙ্গে ডেকলান রাইস এবং বুকায়ো সাকাদের মতো তারকা ফুটবলারও তাদের ক্লাব আর্সেনালে ফিরে গেছেন।

সবমিলিয়ে ইংল্যান্ডের বড় স্কোয়াড ঘোষণা সত্ত্বেও জাপান ম্যাচের আগে দুশ্চিন্তায় পড়েছেন কোচ টুখেল। তার দলে এখন খেলোয়াড় সংখ্যা ২৭–এ নেমে এসেছে। এর বাইরে বড় স্কোয়াডেও রিয়াল মাদ্রিদ ডিফেন্ডার ট্রেন্ট আলেক্সান্ডার-আরনল্ডের নাম না থাকায় সমালোচনার মুখে পড়তে হয় টুখেলকে। রিয়ালের আরেক তারকা মিডফিল্ডার জুড বেলিংহ্যাম চোট থেকে পুরোপুরি ফিট হয়ে না উঠায় তিনিও আন্তর্জাতিক বিরতিতে খেলার বাইরে আছেন।

ওয়েম্বলি স্টেডিয়ামে আগামী মঙ্গলবার জাপানের মুখোমুখি হবে ইংল্যান্ড। একই মাঠে সর্বশেষ ম্যাচে উরুগুয়ের বিপক্ষে বেন হোয়াইট গোল করে ৮১ মিনিটে ডেডলক ভাঙেন। কিন্তু সেই স্কোর নিয়ে মাঠ ছাড়তে দেয়নি উরুগুয়ে মিডফিল্ডার ফেদে ভালভার্দে। যোগ করা সময়ে পেনাল্টিতে গোল করে তিনি ১-১ সমতা টেনে ইংলিশদের জয়বঞ্চিত করেন।

আসন্ন ফুটবল বিশ্বকাপে প্রতিটি দল ২৬ জনের স্কোয়াড গড়ার নিয়ম করেছে ফিফা। আগামী ১১ জুন থেকে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় এই মেগা ইভেন্ট শুরু হবে। প্রথমবারের মতো ৪৮ দলের অংশগ্রহণে বিশ্বকাপ চলবে ১৯ জুলাই পর্যন্ত। মূল আসর শুরুর আগে ইংল্যান্ড আরও দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে নিউজিল্যান্ড ও কোস্টারিকার বিপক্ষে। এরপর বিশ্বকাপের ‘এল’ গ্রুপে তাদের প্রতিপক্ষ ক্রোয়েশিয়া, ঘানা ও পানামা।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!