1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
মৌলভীবাজারে চা বাগানে নারী ভোটারের উপস্থিতি বেশি - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

মৌলভীবাজারে চা বাগানে নারী ভোটারের উপস্থিতি বেশি

প্রতিনিধি

মৌলভীবাজারে চলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। তবে গ্রামগঞ্জের তুলনায় চা বাগানের ভোটকেন্দ্রগুলোতে দীর্ঘ লাইন দেখা যায়। তবে জেলার লাঙ্গল, শাপলা কলি, কাস্তে, হাতপাখা ও কাঁচি প্রতীকের প্রার্থীদের এজেন্ট দেখা যায়নি।

জানা যায়, প্রবাসী অধ্যুষিত মৌলভীবাজার জেলায় ১৬ লাখ ১৪ হাজার ৯৭৬ জন ভোটার আছেন। দুপুর ১২টা পর্যন্ত জেলায় ২৮ দশমিক ৭৫ শতাংশ ভোট পড়েছে। জেলার গ্রামগঞ্জের ভোটকেন্দ্রের তুলনায় চা বাগানে ভোটারের দীর্ঘ লাইন দেখা যায়।

কুলাউড়া উপজেলার চাতলাপুর প্রাথমিক বিদ্যালয় মোট ভোটার ২৫৮৩ রয়েছেন। দুপুর ১২টা পর্যন্ত এই কেন্দ্রে ৮০০ ভোট প্রয়োগ হয়েছে।

সরেজমিনে জেলার, কুলাউড়া, কমলগঞ্জ, শ্রীমঙ্গল উপজেলার চা বাগান এলাকার ভোটকেন্দ্র ঘুরে দেখা যায়, ভোটারের উপস্থিত বরাবরের মতো এবারের নির্বাচনে চোখে পড়ার মতো। বিশেষ করে নারী ভোটারের দীর্ঘ লাইন রয়েছে। তবে বাগান ছাড়া অন্য ভোটকেন্দ্রগুলোতে দীর্ঘ লাইন না থাকলেও ভোট দিচ্ছেন সাধারণ ভোটারেরা

ভোলাতন রবিদাস নামে চাতলাপুর বাগানের ভোটার বলেন, আমাদের এখানে সকাল থেকে ভোট দিচ্ছেন ভোটারেরা। কোন ধরনের সমস্যা ছাড়াই ভোট হচ্ছে।

শরিফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দিতে আসা আব্দুল মালিক বলেন, এখানে দীর্ঘ লাইম নেই তবে শান্তিপূর্ণভাবে ভোট দিয়েছি। এই কেন্দ্রের প্রিজাইটিং কর্মকর্তা মো. রাজিব মিয়া বলেন, এই কেন্দ্রে মোট ভোটার ১৪৫১ জন। ৩০ শতাংশ ভোট পড়েছে দুপুর সাড়ে ১২ টা পর্যন্ত।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!