1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
মোহাম্মদপুরে ভাইরাল ছিনতাইয়ের মূলহোতাসহ সেনা অভিযানে গ্রেপ্তার ৪ - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

মোহাম্মদপুরে ভাইরাল ছিনতাইয়ের মূলহোতাসহ সেনা অভিযানে গ্রেপ্তার ৪

প্রতিনিধি

রাজধানীর মোহাম্মদপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া আলোচিত ছিনতাইয়ের ঘটনায় জড়িত মূলহোতাসহ চারজনকে সেনা অভিযানে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে একটি সামুরাই উদ্ধার করা হয়।

শনিবার (৯ নভেম্বর) দিবাগত রাত ১২টা ১৫ মিনিটে বসিলা ফিউচার সিটি এলাকায় এ অভিযান পরিচালনা করে বসিলা আর্মি ক্যাম্পের সদস্যরা। অভিযানে গ্রেপ্তাররা হলেন– ভাইরাল ভিডিওতে দেখা মূল ছিনতাইকারী শাওন (১৯), মহিম আহমেদ (২৪), জুয়েল (২৫) ও আশিব (২৪)।

আর্মি ক্যাম্প সূত্রে জানা যায়, গত ৬ সেপ্টেম্বর মোহাম্মদপুরে এক যুবকের ব্যাগ, ল্যাপটপ ও মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনা সিসিটিভি ফুটেজে ধরা পড়ে। ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। ভিডিওর সঙ্গে মিলিয়ে সম্ভাব্য ছিনতাইকারীদের শনাক্তে কাজ শুরু করে সেনাবাহিনী। ভিডিও ভাইরাল হওয়ার পর শনাক্ত করা ছিনতাইকারীরা এলাকা ছেড়ে পালিয়ে যায়। সম্প্রতি তাদের একজন ঢাকায় ফিরে আসে। এ তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গে বসিলা আর্মি ক্যাম্পের সদস্যরা অভিযান পরিচালনা করে তাকে আটক করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে আরও তিনজনকে আটক করা হয়।

এ বিষয়ে ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের একজন দায়িত্বশীল কর্মকর্তা বলেন, মোহাম্মদপুর এলাকায় কেউ অপরাধ করলে সে আজ হোক কিংবা কাল আইনের হাত থেকে বাঁচতে পারবে না। সাম্প্রতিক ছিনতাই ও সন্ত্রাসী কার্যক্রমের অধিকাংশ আসামিই গ্রেপ্তার হয়েছে। যারা পলাতক আছে, তাদেরও আমরা শনাক্ত করে আইনের আওতায় আনব।

গ্রেপ্তার চারজনকে পরবর্তী আইনি ব্যবস্থার জন্য মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!