1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
মোহাম্মদপুরে পরিত্যক্ত অবস্থায় পেট্রোল বোমা-ককটেল উদ্ধার - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
শিরোনাম
lbwarkcqap1xha 0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের

মোহাম্মদপুরে পরিত্যক্ত অবস্থায় পেট্রোল বোমা-ককটেল উদ্ধার

প্রতিনিধি

রাজধানীর মোহাম্মদপুরের টাউনহল সংলগ্ন লালমাটিয়ার ত্রিকোণ পার্কের ঝোপের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় পেট্রোল বোমা, ককটেল ও বিস্ফোরক তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে র‌্যাব-২ ও র‌্যাব হেডকোয়ার্টার্স ইন্টেলিজেন্স উইং।

সোমবার (১ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে এই অভিযান পরিচালনা করা হয়। পরে সেগুলোকে নিষ্ক্রিয় করার জন্য র‍্যাবের বোম ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়। উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে ৭টি পেট্রোল বোমা, ৪টি ককটেল, ৭০০ গ্রাম গানপাউডার, ৫০০ গ্রাম স্প্লিন্টার ও তারকাটা, ৪টি টেপ রোল, ৭০০ মিলিলিটার পেট্রোল।

বিষয়টি নিশ্চিত র‍্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. শামসুল ইসলাম। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ‍র‍্যাব হেডকোয়ার্টার্সের ইন্টেলিজেন্স উইং ও র‍্যাব-২ এর একটি আভিজনিক দল মোহাম্মদপুরের লালমাটিয়ার ত্রিকোণ পার্কের ঝোপের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় পেট্রোল বোমা, ককটেল, গান পাউডার স্প্রিন্টার ও পেট্রোল উদ্ধার করা হয়। পরে সেগুলোকে নিষ্ক্রিয় করার জন্য আমাদের বোম ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, উদ্ধার করা গান পাউডার, স্প্লিন্টার, তারকাটা ও টেপ ব্যবহার করে আরও ২০-২৫টি ককটেল তৈরি করা সম্ভব হতো। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা জেনেভা ক্যাম্প ও আশপাশের এলাকায় নাশকতা করার উদ্দেশ্যে এসব বিস্ফোরক সরঞ্জাম সংগ্রহ করে পার্কে লুকিয়ে রেখেছিল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!