1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
মোরেলগঞ্জে কিশোরীর ঝুলন্ত মরদেহ ঘর থেকে উদ্ধার - NEWSTVBANGLA
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
স্কুলশিক্ষককে প্রাণনাশের হুমকি, ফায়ার সার্ভিসকর্মীর বিরুদ্ধে জিডি তনু হত্যা মামলায় ফের গ্রেপ্তার সাবেক সেনাসদস্য হাফিজুর রহমান মুক্তিযুদ্ধ কোনো রাজনৈতিক দলের যুদ্ধ ছিল না: রাষ্ট্রপতি পাঁচ দিন বৃষ্টি, সঙ্গে বাড়বে তাপমাত্রা গাফিলতি হলে আমলা-রাজনীতিক কাউকেই ছাড় দিচ্ছেন না প্রধানমন্ত্রী: রিজভী চারবার প্রত্যাখ্যানের পরও হাল ছাড়েনি ইসি, ৬৫ পদ উন্নীত করতে ফের জনপ্রশাসনে প্রস্তাব রাশিয়ার তেল কিনলেই ১০০% শুল্ক! ভারত-চীনসহ ৫ দেশকে ঘিরে যুক্তরাষ্ট্রের নতুন চাপ ট্রাম্পের ৪০ কোটি ডলারের ‘হোয়াইট হাউস বলরুম’ প্রকল্পে আদালতের স্থগিতাদেশ মক্কা চুক্তি’ নিয়ে ইরানের কটাক্ষ— ‘তুরস্ক-পাকিস্তানের সঙ্গে জোটেও সৌদি নিরাপদ হবে না’ ৭০০ টাকার আশায় বেরিয়ে ফিরলেন লাশ হয়ে— বগুড়ায় বাসচাপায় নিভে গেল ৭ শ্রমজীবী মানুষের জীবন

মোরেলগঞ্জে কিশোরীর ঝুলন্ত মরদেহ ঘর থেকে উদ্ধার

প্রতিনিধি

বাগেরহাটের মোরেলগঞ্জে হালিমন আক্তার (১৪) নামে এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৫ নভেম্বর) দুপুর ১২ টার দিকে থানা ভবন সংলগ্ন বারইখালী গ্রামের চাচা সুজন মাতুব্বরের ঘর থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। সে ওই গ্রামের রানা মাকুব্বরের মেয়ে। হালিমনের মা, ভাইবোন নেই। তার বাবা দিনমজুরের কাজে ঢাকায় রয়েছেন।

থানার ওসি (তদন্ত) কেএম শওকত হোসেন মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

হালিমনের চাচা সুজন মাতুব্বর জানান, বেলা ১০টার দিকে আমি ঘরের মধ্যে ঢুকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় হালিমনকে দেখতে পাই। এসময় ওই ঘরে অন্য কেউ ছিল না বলেও দাবি করেন তিনি।

এ বিষয়ে থানার ওসি (তদন্ত) কেএম শওকত হোসেন বলেন, মেয়েটির মরদেহ পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। অপমৃত্যু মামলা হয়েছে। তার মৃত্যুর সঠিক কারণ জানতে লাশের পোস্টমর্টেম করানো হবে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!