ইপেপার / প্রিন্ট
মাহবুবুজ্জামান সেতু,নওগাঁ প্রতিনিধি ঃ নওগাঁর মান্দায় মৈনম ইউনিয়ন বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৪ জুন) বিকেলে উপজেলার ৬নং ইউনিয়নের মৈনম বাজারে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য এম.এ মতিন।
এসময় মৈনম ইউনিয়ন বিএনপির আহবায়ক সাহারুল ইসলামের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ জেলা বিএনপি’র আহবায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক নান্নু। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ জেলা বিএনপি’র সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশ। এ সম্মেলনের উদ্বোধক ছিলেন মান্দা উপজেলা বিএনপির আহবায়ক ও ৫নং গণেশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম বাবুল চৌধুরী।
এসময় মান্দা উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক শামশুল ইসলাম বাদলের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নওগাঁ জেলা বিএনপি’র যুগ্ম- আহবায়ক শহীদুল ইসলাম টুকু, রেজাউল ইসলাম রেজু, আমিনুল হক বেলাল ও মামুনুর রহমান রিপন,মান্দা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক তোফাজ্জল হোসেন টুকু, মোজাম্মেল হক মুকুল,সাবেক সভাপতি মকলেছুর রহমান মকে, সাবেক সাধারণ সম্পাদক ডাঃ ইকরামুল বারী (টিপু) এবং সাবেক সহ-সভাপতি শ্রী মনোজিৎ কুমার সরকার প্রমূখ।
এসময় উপস্থিত ছিলেন মান্দা উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি রফিকুল ইসলাম সরদার, সাবেক সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেন খাঁন, ৬নং মৈন ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ,উপজেলা যুবদলের আহবায়ক নুরুল ইসলাম, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল জলিল, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক আব্দুল মালেক দেওয়ান, উপজেলা কৃষকদলের আহবায়ক এমদাদুল হক সুলতান, উপজেলা কৃষক দলের সদস্য সচিব এজানুর রহমান, উপজেলা ছাত্রদলের আহবায়ক শহিদুজ্জামান সালেক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব পলাশ কুমার সহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল শ্রমিকদল কৃষকদল, ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, ৬নং মৈনম ইউনিয়ন বিএনপি’র দ্বি -বার্ষিক সম্মেলনে সাহারুল ইসলামকে সভাপতি, নাসির উদ্দিনকে সাধারণ সম্পাদক এবং আনোয়ার হোসেনকে সাংগঠনিক সম্পাদক হিসেবে নাম ঘোষণা করা হয়।