1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
মেসেঞ্জার ফিচার দিয়ে সন্দেহজনক অ্যাকাউন্ট পরীক্ষা করছে ফেসবুক - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০২:৪০ অপরাহ্ন
শিরোনাম
চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ

মেসেঞ্জার ফিচার দিয়ে সন্দেহজনক অ্যাকাউন্ট পরীক্ষা করছে ফেসবুক

প্রতিনিধি

ফেসবুকে সন্দেহজনক অ্যাকাউন্ট ধরার চেষ্টা করছে ফেসবুক কর্তৃপক্ষ। এ জন্য ফেসবুক তাদের মেসেঞ্জারে নতুন একটি ফিচার চালু করেছে। মেসেঞ্জার প্ল্যাটফর্মে চাইলেই কেউ সরাসরি অনাকাঙ্ক্ষিত বার্তা বা লিংক পাঠাতে পারবে না। এ পদ্ধতির মাধ্যমে ক্ষতিকর ফেসবুক অ্যাকাউন্টগুলো শনাক্ত করতে পারবে ফেসবুক।

গতকাল বুধবার প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট মাদারবোর্ডের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

মাদারবোর্ডের তথ্য অনুযায়ী, মেসেঞ্জারের নতুন ফিচার চালু হলে যোগাযোগের অচেনা বা অপরিচিত কোনো নম্বর থেকে সরাসরি বার্তা পাঠালে প্রাপক ওই বার্তাপ্রেরক সম্পর্কে বাড়তি তথ্য জানতে পারবেন।

ফেসবুকের মেসেঞ্জার টিম মাদারবোর্ডকে বলেছে, আগে যদি কারও সঙ্গে বার্তা চালাচালি না হয়ে থাকে বা যোগাযোগ না থাকে, তবে তাঁকে বার্তা পাঠালে প্রেরক সম্পর্কে বিভিন্ন তথ্য জানানো হবে।

ভুয়া ও বিভ্রান্তিকর পরিচয় দিয়ে খোলা অ্যাকাউন্ট থেকে স্ক্যাম এবং অযাচিত বার্তা পাঠানো ঠেকাতে এ ফিচার চালু করা হয়েছে। অফিশিয়াল ফেসবুক অ্যাকাউন্ট থেকে যদি মেসেঞ্জার অ্যাকাউন্টকে যুক্ত করা না থাকে, তবে তা ব্যবহারকারীকে জানিয়ে দেওয়া হবে।

বর্তমানে কেমব্রিজ অ্যানালিটিকা কেলেঙ্কারিতে পড়ে প্রাইভেসির মতো বিষয়গুলো নিয়ে লড়তে হচ্ছে ফেসবুককে। যুক্তরাজ্যের নির্বাচনী পরামর্শক প্রতিষ্ঠান কেমব্রিজ অ্যানালিটিকা ফেসবুক থেকে তথ্য নিয়ে নির্বাচনী প্রচারের কাজে লাগিয়েছিল বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় ৮ কোটি ৭০ লাখ ব্যবহারকারীর তথ্য বেহাত হয়েছে। এ ছাড়া ফেসবুকের প্রাইভেসি সেটিংস ডিফল্ট সমস্যার কারণে ১ কোটি ৪০ লাখ ব্যবহারকারীর প্রাইভেসি নষ্ট হয়েছে।

ফেসবুক কর্তৃপক্ষ স্বীকার করেছে, সম্প্রতি ব্লক ত্রুটির কারণে আট লাখ মেসেঞ্জার ব্যবহারকারী ভুক্তভোগী হয়েছেন। অনাকাঙ্ক্ষিত ব্যক্তিকে ব্লক করলেও তাঁদের কাছে তথ্য চলে গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!