1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
মেসির জন্য মাঠে জীবন দিতেও প্রস্তুত, বললেন আর্জেন্টাইন ডিফেন্ডার ফাকুন্দো মেদিনা - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

মেসির জন্য মাঠে জীবন দিতেও প্রস্তুত, বললেন আর্জেন্টাইন ডিফেন্ডার ফাকুন্দো মেদিনা

প্রতিনিধি

অস্ট্রিয়ার বিপক্ষে ২-০ গোলের জয়ে লিওনেল মেসির প্রথম গোলটির অ্যাসিস্ট করেছিলেন আর্জেন্টাইন ডিফেন্ডার ফাকুন্দো মেদিনা। ম্যাচ শেষে মেসি সেই অ্যাসিস্টের তুলনা করেছিলেন বার্সেলোনায় জর্ডি আলবার দেওয়া বিখ্যাত কাটব্যাক পাসগুলোর সঙ্গে। তবে অধিনায়কের এমন প্রশংসা বিনয়ের সঙ্গে গ্রহণ করেছেন মেদিনা।

জর্ডানের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচের আগে ফিফার অফিসিয়াল ওয়েবসাইটকে দেওয়া এক সাক্ষাৎকারে মেদিনা বলেন, “আমার মনে হয় মেসি একটু বাড়িয়েই বলেছেন। পাসটি দেখে আমারও বার্সেলোনার সেই সময়ের কথা মনে পড়েছিল, তবে আমি শুধু নিজের দায়িত্বটাই পালন করেছি।”

অস্ট্রিয়া ম্যাচের পর মেসি বলেছিলেন, “আমি সবসময় জর্ডি আলবাকে বলতাম পেছনে পাস দিতে, আমি ঠিক জায়গায় পৌঁছে যাব। মেদিনার পাসটা আমাকে সেই পুরনো দিনের কথা মনে করিয়ে দিয়েছে।”

টানা দুই জয়ে এক ম্যাচ হাতে রেখেই গ্রুপ ‘জে’ চ্যাম্পিয়ন হয়ে শেষ ৩২ নিশ্চিত করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তবে মেদিনার মতে, আসল পরীক্ষা এখনই শুরু।

তিনি বলেন, “সামনে আরও ছয়টি ফাইনাল অপেক্ষা করছে। আমরা সর্বোচ্চটা দেব। কোচ যে পজিশনেই খেলান না কেন, আমরা মাঠে শতভাগ উজাড় করে খেলব, যাতে আমাদের অধিনায়ক লিওনেল মেসির সম্ভাব্য শেষ বিশ্বকাপটি স্মরণীয় হয়ে থাকে।”

মেদিনা আরও যোগ করেন, “মেসির জন্য আমরা মাঠে জীবন দিতেও প্রস্তুত।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!