1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
মেলান্দহে ছাত্রলীগ সভাপতিসহ ১০ নেতাকর্মী কারাগারে, জামিন নামঞ্জুর - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
শিরোনাম
lbwarkcqap1xha 0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের

মেলান্দহে ছাত্রলীগ সভাপতিসহ ১০ নেতাকর্মী কারাগারে, জামিন নামঞ্জুর

প্রতিনিধি

জামালপুরের মেলান্দহ উপজেলায় বিশেষ ক্ষমতা আইনের মামলায় উপজেলা ছাত্রলীগের সভাপতিসহ আওয়ামী লীগের ১০ নেতাকর্মীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। রোববার (১২ এপ্রিল) দুপুরে মাদারগঞ্জ আমলি আদালতের বিচারক রোমানা আক্তার এ আদেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, আসামিরা বিশেষ ক্ষমতা আইনের মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। তবে শুনানি শেষে আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

কারাগারে পাঠানো আসামিদের মধ্যে রয়েছেন জেলা কৃষক লীগের কৃষিপণ্য সম্পাদক হোসেন আলী, মেলান্দহ উপজেলা ছাত্রলীগের সভাপতি আরিফুল ইসলাম শাওন, সাবেক সভাপতি কামরুল হাসান আল-আমিন, নয়ানগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুজন, ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মজি ও বাবর আলী।

এছাড়াও ৬ নম্বর আদ্রা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি ফাজিল হক এবং ৯ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোসাদ্দিক হোসেন জুয়েলকে কারাগারে পাঠানো হয়েছে।

সিজেএম কোর্ট, জামালপুরের পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) আবুল হোসেন জানান, আসামিদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা থাকায় তারা আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেছিলেন। তবে আদালত জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

এ ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে। মামলার পরবর্তী কার্যক্রম ও বিচার প্রক্রিয়ার দিকে নজর রাখছেন সংশ্লিষ্টরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!