1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
‘মেরি জিন্দেগি হে তু’ গানে মেতেছে নেটিজেনরা - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন

‘মেরি জিন্দেগি হে তু’ গানে মেতেছে নেটিজেনরা

প্রতিনিধি

‘মেরি জিন্দেগি হে তু’ গানে মেতেছে নেটিজেনরা
বর্তমান সময়ের পাকিস্তানি ড্রামা ইন্ডাস্ট্রির অন্যতম তারকা জুটি হানিয়া আমির-বিলাল আব্বাস খান। এই জুটির নতুন নাটক নিয়ে দর্শক মহলে মিশ্র প্রতিক্রিয়া থাকলেও, এর ‘ওএসটি’ তথা টাইটেল সং ‘মেরি জিন্দেগি হে তু’ নিয়ে শুরু হয়েছে তুমুল উন্মাদনা। ক্লাসিক সুরকে নতুন আবহে বর্তমান প্রজন্মের কাছে তুলে ধরেছেন জনপ্রিয় গায়ক আসিম আজহার।

মুক্তির কয়েক সপ্তাহের মধ্যেই গানটি রেকর্ড পরিমাণ স্ট্রিমিংয়ের মাইলফলক স্পর্শ করেছে। এই গানের রেশ এখন সীমান্ত পেরিয়ে বাংলাদেশেও পৌঁছে গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে গানটি নিয়ে নেটিজেনদের আগ্রহ আকাশচুম্বী।সম্প্রতি বাংলাদেশের ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্ট বিপিএল (বাংলাদেশ প্রিমিয়ার লিগ)-এর গ্যালারিতেও বেজে উঠেছে এই ভাইরাল গানটি। সামাজিক যোগাযোগ মাধ্যমে একজন নেটিজেন বিষয়টি নজরে এনে লেখেন, ‘বাংলাদেশে বিপিএল খেলা চলাকালীন মেরি জিন্দেগি হে তু গানটি বেজেছে, আর সেই ভিডিও স্বয়ং হানিয়া আমির তার স্টোরিতে শেয়ার দিয়েছেন।’

এদিকে বাংলাদেশি ভক্তদের এই উন্মাদনা এড়িয়ে যাননি হানিয়া। তিনি তার অফিশিয়াল ইনস্টাগ্রাম স্টোরিতে বিপিএলের মাঠে গানটি বাজার সেই বিশেষ মুহূর্তের ভিডিওটি শেয়ার করেছেন। যা মুহূর্তেই নেটিজেনদের মাঝে ভাইরাল হয়ে যায়।

নেটিজেনরা বলছেন, আসিম আজহারের গায়কী আর নতুন ধাঁচের সংগীতায়োজন গানটিকে আলাদা উচ্চতা দিয়েছে। একদিকে ভক্তরা গানের সুরে মুগ্ধ, অন্যদিকে সমালোচকরাও এর নির্মাণশৈলীর প্রশংসা করছেন। সব মিলিয়ে ‘মেরি জিন্দেগি হে তু’ গানটি এখন দুই দেশের সোশ্যাল মিডিয়া ট্রেন্ডিংয়ের শীর্ষে অবস্থান করছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!