1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
মেধার দৌড়ে নয় বরং জীবনের দৌড়ে এগিয়ে যাওয়াই মূল চ্যালেঞ্জ-জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্য মশিউর রহমান - NEWSTVBANGLA
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
শত শত মানুষের কান্নায় বিদায় ৪৪ জন! ইসরায়েলি হামলায় নিহতদের গণদাফন করল হিজবুল্লাহ ঘুরতে গিয়ে আর ফেরা হলো না! খালে ঝাঁপ দিয়ে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার প্রেমিকের সঙ্গে মিলে স্বামীকে সাপ দিয়ে খুন! ২০ লাখ রুপির বীমার টাকার লোভে ভয়ংকর ষড়যন্ত্র ফাঁস রাজনৈতিক বিবেচনায় পদোন্নতি না দেওয়া মানবতার ওপর আঘাত: রিজভী লেবাননে হিজবুল্লাহর ৪৪ জনের গণদাফন, অংশ নিলেন শত শত মানুষ ফ্রান্স-ইংল্যান্ড ম্যাচে না থেকেও আলোচনায় মেসি, লড়াই গোল্ডেন বুটের গাবতলীতে স্পোর্টস কারে তল্লাশি, বিদেশি পিস্তলসহ আটক ১ পুরাতন এলিফ্যান্ট রোডে ডিএসসিসির উচ্ছেদ অভিযান, জব্দ নার্সারির গাছ খিলগাঁওয়ে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু বৈরী আবহাওয়ায় গভীর সমুদ্রে না যাওয়ার আহ্বান কোস্টগার্ডের, চলছে সতর্কতামূলক মাইকিং

মেধার দৌড়ে নয় বরং জীবনের দৌড়ে এগিয়ে যাওয়াই মূল চ্যালেঞ্জ-জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্য মশিউর রহমান

প্রতিনিধি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড মশিউর রহমান বলেছেন,আমাদের শিক্ষার্থীরা চায় তাদের সর্বোচ্চ দিয়ে দেশের সেবা করতে।আমরাও তাদের মধ্যে দেশপ্রেম ও মূল্যবোধ প্রদানের চেষ্টা করি।আমাদের পুর্বপ্রজন্ম যারা দেশ স্বাধীনের জন্য জীবন দিয়েছেন,তারা এটাই চেয়েছিলেন যে আধুনিক প্রজন্ম একটি সুন্দর দেশ পাবে।নিজেকে ছোট বা হীনমন্যতায় ভোগা যাবে না।মেধার দৌড়ে যদি পিছিয়ে যাও,জীবনের দৌড়ে অনেক বেশি এগিয়ে যাওয়াই হবে মূল চ্যালেঞ্জ।

সোমবার (১৩ মার্চ) তেজগাঁও কলেজে আয়োজিত প্রফেশনাল কোর্সের (অনার্স ও মাস্টার্স) ওরিয়েন্টেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষার্থীদের উদ্দেশ্য করে তিনি বলেন,সবক্ষেত্রে পাশ্চাত্যকে অনুসরণ করা যাবে না।প্রাচ্যেরও অনেক প্রাচুর্য রয়েছে।পার্বত্য অঞ্চল নিয়ে চুক্তি করার আগে সে অঞ্চলে সংঘাত ছিল।আমরা তার সমধান করেছি।বিশ্বব্যাংক বলেছিল পদ্মা সেতু করা সম্ভব হবে না,কিন্তু আমরা সেটা বাস্তব করেছি।তরুন প্রজন্মকে বলতে চাই,নিয়মিত অধ্যায়ন করবেন।পাঠ্যবইয়ের বাইরেও জানার চেষ্টা করবেন।

বিশেষ অতিথির বক্তব্যে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্ত বলেন,প্রথাগত পড়াশোনার পাশাপাশি সাংস্কৃতিক চর্চা বজায় রাখতে হবে।কারন এগুলোই একজনকে পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তুলতে সাহায্য করে।পাঠ্যবই পড়ার পাশাপাশি অন্যান্য বইও পড়তে হবে।সাংস্কৃতিক বোধ যদি তৈরি না হয়,তাহলে জীবনকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া কঠিন হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিমানের চেয়ারম্যান মোস্তফা কামাল উদ্দিন,তেজগাঁও কলেজের গভর্নিং বডির সভাপতি ড খন্দকার বজলুল হক প্রমুখ,তেজগাঁও কলেজের অধ্যক্ষ হারুন-অর-রশিদ প্রমুখ।

এসময় বিবিএ,সিএসই,ট্যুরিজম এন্ড হসপিটালিটি ও থিয়েটার এন্ড মিডিয়া স্টাডিজের শিক্ষার্থীর সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!