1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
মেট্রো ট্রেনের উপর থেকে উদ্ধার ছেলেটি আইন-শৃঙ্খলা বাহিনীর হেফাজতে - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

মেট্রো ট্রেনের উপর থেকে উদ্ধার ছেলেটি আইন-শৃঙ্খলা বাহিনীর হেফাজতে

প্রতিনিধি

মেট্রো রেলের সচিবালয় স্টেশনে মেট্রো ট্রেনের উপর থেকে রোববার (৩০ নভেম্বর) রাতে উদ্ধার করা ছেলেটিকে আইন-শৃঙ্খলা বাহিনীর হেফাজতে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মেট্রোরেল নির্মাণ ও পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এর ব্যবস্থাপনা পরিচালক মো. ফারুক আহমেদ।

সোমবার (১ ডিসেম্বর) উত্তরায় ডিএমটিসিএলের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। ফারুক আহমেদ বলেন, ছেলেটিকে উদ্ধার করে তাৎক্ষণিকভাবে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেওয়া হয়েছে। এটি পাবলিক সিকিউরিটির বিষয়। এটি নিয়ে পুলিশ ইনভেস্টিগেট করছে।

এমআরটি লাইন-৬ এর প্রকল্প পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবদুল ওহাব বলেন, ছেলেটিকে সংশোধনাগারে পাঠানো হয়েছে। ছেলেটি সাধারণত আমাদের বাসা বাড়িগুলোতে থাকে না, হয়ত ফুটপাতে বা অন্য কোথাও থাকে। তার হয়ত মনে মনে আর্ট ছিল, আমরা তো অন্য ট্রেনগুলোর ছাদে উঠে যেতে পারি, তাহলে এটার ছাদে উঠে যাওয়া যাবে।

এখানে ছাদে চড়া অনেক ডেঞ্জারাস উল্লেখ করে তিনি বলেন, উপরে পনেরোশ ভোল্টের লাইন। আপনারা সবাইকে বলুন, এই ট্রেনের ছাদে চলে যাওয়া কোনোভাবেই সম্ভব না। এই ট্রেনের ভেতরে চলে যেতে হবে, এর বাইরে কোথাও গেলে তার জীবনহানি হতে পারে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!