1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
মেজর জেনারেল হামিদুল হকের নেতৃত্বে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন ১১টি দেশের ১৩ জন সামরিক কর্মকর্তা - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
শিরোনাম
lbwarkcqap1xha 0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের

মেজর জেনারেল হামিদুল হকের নেতৃত্বে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন ১১টি দেশের ১৩ জন সামরিক কর্মকর্তা

ঢাকা প্রতিনিধি :

প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) মহাপরিচালক মেজর জেনারেল হামিদুল হকের নেতৃত্বে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন ১১টি দেশের ১৩ জন সামরিক কর্মকর্তা। যারা ঢাকায় বিভিন্ন দূতাবাসের সামরিক প্রতিনিধি (ডিফেন্স অ্যাটাশে) হিসেবে কর্মরত আছেন।

মহান স্বাধীনতা যুদ্ধে শাহাদাত বরণকারী শহীদদের প্রতি আজ রোববার সকালে আনুষ্ঠানিক ভাবে তারা ফুলেল শ্রদ্ধা নিবেদন করে। তারা কিছু সময় নিরবে দাঁড়িয়ে থাকেন। এরপর বিদেশি সামরিক কর্মকর্তারা জাতীয় স্মৃতিসৌধে রাখা পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।

শ্রদ্ধা নিবেদন শেষে ডিজিএফআই মহাপরিচালক মেজর জেনারেল হামিদুল হক বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে যারা আত্মত্যাগ করেছিলেন, সেই শহীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের সামরিক প্রতিনিধিরা এখানে এসেছেন। তারা ডিজিএফআই’র ব্যবস্থাপনায় শ্রদ্ধা নিবেদন করলেন। এখানে ১১টি দেশের ১৩ জন সামরিক প্রতিনিধি শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন।

এক প্রশ্নের জবাবে ডিজিএফআই প্রধান বলেন, প্রতিটি দেশের সঙ্গে আমাদের সম্পর্ক আছে। বাংলাদেশের পররাষ্ট্র নীতি হচ্ছে, ‘সকলের সাথে বন্ধুত্ব, কারো সঙ্গে বৈরিতা নয়।’ এ পরিপ্রেক্ষিতে বিভিন্ন দেশের সামরিক প্রতিনিধিরা আমাদের শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছেন।

শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে উপস্থিত থাকা ১১টি দেশের ১৩জন সামরিক কর্মকর্তা হলেন, অস্ট্রেলিয়ার প্রতিনিধি লে. কর্নেল জন ডেম্পসি, চায়নার প্রতিনিধি সিনিয়র কর্নেল ডু জিংসেন, ভারতের প্রতিনিধি ব্রিগেডিয়ার মানমিত সিং সাবারওয়াল, ইন্দোনেশিয়ার প্রতিনিধি কর্নেল আজওয়ান আবদি, মিয়ানমারের প্রতিনিধি ব্রিগেডিয়ার সো ন্যুয়েত, নেপালের প্রতিনিধি ব্রিগেডিয়ার রোশান শামসের রানা, প্যালেস্টাইনের প্রতিনিধি কর্নেল মাহমুদ সারাওনাহ, রাশিয়ার প্রতিনিধি কর্নেল সারগেই ভিক্টরোভিচ নেয়দেনভ্ ও লে.কর্নেল আলেক্সি ইয়্যুরিভিচ তেরেকভ, তুর্কির প্রতিনিধি কর্নেল এরদাল শাহীন, যুক্তরাজ্যের প্রতিনিধি লে. কর্নেল জন ক্র্যাফোর্ড ম্যাকলিলান স্কর্ট, যুক্তরাষ্ট্রের প্রতিনিধি লে.কর্নেল মাইকেল এরিক দ্যিমেশেই ও মেজর ইয়ান লিওনার্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!