1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
মেঘনা পেট্রোলিয়ামের আর্থিক হিসাবে অসংগতি, ভ্যাট ও টার্নওভারে বড় গরমিল - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
শিরোনাম
পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল

মেঘনা পেট্রোলিয়ামের আর্থিক হিসাবে অসংগতি, ভ্যাট ও টার্নওভারে বড় গরমিল

প্রতিনিধি

পুঁজিবাজারে তালিকাভুক্ত জ্বালানি ও বিদ্যুৎ খাতের কোম্পানি মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড–এর ২০২৪-২৫ অর্থবছরের আর্থিক হিসাবে একাধিক অসংগতি চিহ্নিত করেছেন নিরীক্ষক। ভ্যাট হিসাব ও পণ্য বিক্রির তথ্যে বড় ধরনের পার্থক্য থাকার পাশাপাশি ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের নির্দেশনা যথাযথভাবে অনুসরণ না করার বিষয়টিও উঠে এসেছে।

সম্প্রতি কোম্পানিটির নিরীক্ষক এ সংক্রান্ত পর্যবেক্ষণ ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)–এর কাছে জমা দিয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

নিরীক্ষকের প্রতিবেদনে বলা হয়, কোম্পানি তাদের আর্থিক হিসাবে সরকার পাওনা ভ্যাট হিসেবে ৫২ কোটি ৮৯ লাখ ৫৬ হাজার টাকা উল্লেখ করেছে। তবে ভ্যাট রিটার্ন (মূসক ৯.১) অনুযায়ী পাওনা হিসাবের সঙ্গে ৩ লাখ ২০ হাজার টাকার গরমিল রয়েছে।

এর চেয়েও বড় অসংগতি পাওয়া গেছে পণ্য বিক্রি বা টার্নওভারের হিসাবে। কোম্পানির আর্থিক বিবরণীতে পণ্য বিক্রি দেখানো হয়েছে ২৯ হাজার ৩৪৭ কোটি ৭৪ লাখ টাকা। কিন্তু ভ্যাট রিটার্ন অনুযায়ী বিক্রির পরিমাণ ২৭ হাজার ৫০৯ কোটি ৭৩ লাখ টাকা। অর্থাৎ দুই হিসাবের মধ্যে ১ হাজার ৮৩৮ কোটি ১ লাখ টাকার পার্থক্য রয়েছে, যা আর্থিক প্রতিবেদনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছে।

এ ছাড়া নিরীক্ষক জানান, কোম্পানির হিসাবে ১১ কোটি ৬০ লাখ ৬২ হাজার টাকা ‘শেয়ার মানি ডিপোজিট’ হিসেবে দেখানো হয়েছে। কিন্তু ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল (এফআরসি)–এর নির্দেশনা অনুযায়ী, শেয়ার মানি ডিপোজিট হিসেবে অর্থ গ্রহণের ছয় মাসের মধ্যে তা শেয়ার মূলধনে রূপান্তর করতে হয়। মেঘনা পেট্রোলিয়াম তা না করায় নির্দেশনা লঙ্ঘনের অভিযোগ উঠেছে।

২০০৭ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিটির পরিশোধিত মূলধন বর্তমানে ১০৮ কোটি ২২ লাখ টাকা। এর মধ্যে উদ্যোক্তা ও পরিচালকদের বাইরে সাধারণ বিনিয়োগকারীদের মালিকানা রয়েছে ৪১ দশমিক ৩৩ শতাংশ।

নিরীক্ষকের পর্যবেক্ষণ প্রকাশের পর কোম্পানিটির আর্থিক প্রতিবেদন ও অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থা নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!