1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
মৃত্যুদণ্ডই শেখ হাসিনার জন্য উপযুক্ত বিচার : আখতার - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

মৃত্যুদণ্ডই শেখ হাসিনার জন্য উপযুক্ত বিচার : আখতার

প্রতিনিধি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, মৃত্যুদণ্ডই শেখ হাসিনার জন্য উপযুক্ত বিচার। মৃত্যুদণ্ডের রায় কার্যকর করার মধ্য দিয়ে শেখ হাসিনার গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের ন্যায়বিচার করা সম্ভব হবে। আমরা সরকারের কাছে আহ্বান জানাই, অতি দ্রুত সময়ের মধ্যে আজকের ঘোষিত রায় সরকারকে কার্যকর করতে হবে।
সোমবার (১৭ নভেম্বর) বিকেল ৩টার পর এক ভিডিও বার্তায় রায়ের প্রতিক্রিয়ায় তিনি একথা বলেন।
আখতার বলেন, ভারত সরকারের কাছে আমরা আহ্বান জানাই, খুনি শেখ হাসিনা বাংলাদেশের মানুষের মধ্যে গণহত্যা চালিয়েছে, মানবতাবিরোধী অপরাধ করেছে। তাকে আশ্রয় না দিয়ে বাংলাদেশের বিচার ব্যবস্থার কাছে তাকে সোপর্দ করবে।
তিনি বলেন, শেখ হাসিনা শুধু উসকানিমূলক বক্তব্য দেয়নি। আজকের বিচারের মাধ্যমে প্রমাণিত হয়েছে শেখ হাসিনা মানুষকে গুলি করে হত্যা করেছে। লেথাল ওয়েপন ব্যবহার করেছে। গোটা বাহিনীকে মানুষের বিরুদ্ধে খুন করতে কাজে লাগিয়েছে এবং মানুষকে পুড়িয়ে হত্যা করেছে। এমন নৃশংস একজন খুনি যার এত এত অপরাধ সেই অপরাধের অল্প কিছু অভিযোগেই আজকে শাস্তির ঘোষণা এসেছে। তার বাকি যত অপরাধ আছে সব অপরাধেরও বিচার হবে।
আখতার হোসেন বলেন, গণহত্যাকারীদের শাস্তি কার্যকর করার মধ্য দিয়ে পৃথিবীর ইতিহাসে একটি নজির তৈরি হবে যাতে করে আর কোনো শাসক, আর কোনো গোষ্ঠী যেন গণহত্যাকারী হয়ে উঠতে না পারে, মানবতাবিরোধী হয়ে উঠতে না পারে। শুধু রায় ঘোষণা করার মধ্য দিয়ে নয়, রায় কার্যকর করার মধ্য দিয়েই শহিদদের আত্মা শান্তি পাবে। আমরা অপেক্ষা করছি, সরকারের কাছে আহ্বান রাখছি অতি দ্রুত সময়ের মধ্যে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় সরকার কার্যকর করবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!