1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
মুসলমানদের মৌলিক দাবি আদায় না হলে আমরা সেই সংবিধান মানি না - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
শিরোনাম
lbwarkcqap1xha 0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের

মুসলমানদের মৌলিক দাবি আদায় না হলে আমরা সেই সংবিধান মানি না

প্রতিনিধি

তাহরীকে খতমে নবুওয়ত বাংলাদেশের আমির আল্লামা মুফতি ড. সাইয়্যেদ মুহাম্মাদ এনায়েতুল্লাহ আব্বাসী বলেছেন, সংবিধানে যদি মুসলমানদের মৌলিক দাবিগুলো পূরণ করা না হয়, তাহলে আমরা সেই সংবিধানও মানি না, সনদও মানি না।
শনিবার (১৫ নভেম্বর) রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত খতমে নবুওয়ত মহাসম্মেলনে তার বক্তৃতায় এমন মন্তব্য করেন তিনি।
আব্বাসী বলেন, আল্লাহ তাআলা তার হাবিব মোহাম্মদ সাল্লাল্লাহু আলাই সালামকে দেড় হাজার বছর আগে প্রেরণ করে নবুওয়ত ও রিসালাতের দরজা চিরতরে বন্ধ করে দিয়েছেন। উনার পরে কোনো নবী-রাসূল ছিলেন না, এখনো নেই এবং কেয়ামত পর্যন্ত আসবেও না। এটাই খতমে নবুওয়তের বিশ্বাস। এই বিশ্বাস ছাড়া কেউ মুসলিম হতে পারে না।
তিনি আরও বলেন, আমাদের দেশে যারা প্রচলিত রাজনীতি করে তারা সেক্যুলার রাজনীতির দোহাই দিয়ে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করতে চায়না। তাদের কাছে আমার সেক্যুলার রাষ্ট্র আর গণতান্ত্রিক রাষ্ট্রের কাজ শুধু দেশের অমুসলিমদের স্বার্থ করা?
এনায়েতুল্লাহ আব্বাসী বলেন, দেশের প্রকৃত মালিক যে প্রকৃত মুসলমান। তাদের ট্যাক্স আর ভ্যাটের টাকায় সরকারের মন্ত্রীদের গাড়ির পেট্রোল জ্বলে সেই মুসলমানদের মৌলিক দাবি যদি সংবিধানে আদায় না করা হয় তাহলে সেই সংবিধানও আমরা মানি না। সেই সনদও মানি না।
খতমে নবুওয়তের জিহাদ সবচেয়ে বড় জিহাদ৷ খতমে নবুওয়তের আন্দোলন সবচেয়ে বড় আন্দোলন বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!