1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
মুশফিক-রিয়াদসহ বিসিবির প্রস্তাবিত কেন্দ্রীয় চুক্তিতে কে - NEWSTVBANGLA
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
শিরোনাম
অধিকৃত পশ্চিম তীরে আরও ১৩টি নতুন বসতির অনুমোদন ইসরায়েলের সিরাজগঞ্জে কমছে না হামের প্রকোপ, ৫ দিনে হাসপাতালে ভর্তি আরও ৯০ রোগী যুবলীগ নেতাকে আটকের পর থানায় ৩০০ গ্রামবাসীর বিক্ষোভ, আলোচনার পর জিম্মায় মুক্তি ভূমিকম্পে পা হারানো শিশুভক্তের স্বপ্ন পূরণ করলেন রোনালদো বিজয়নগরে লটকনের বাম্পার ফলন, হলুদ ফলের মেলায় কৃষকের মুখে হাসি ঘানাকে হারিয়ে শেষ ষোলোতে কলম্বিয়া, এবার প্রতিপক্ষ সুইজারল্যান্ড খামেনিকে শেষ শ্রদ্ধা জানাতে তেহরানে লাখো মানুষের ঢল, কান্নায় ভেঙে পড়লেন ইরানি নেতারা ইউরোপে ভয়াবহ তাপপ্রবাহে ৮ দিনে ৩ হাজার ৭০০ মৃত্যু, সবচেয়ে বেশি প্রাণহানি ফ্রান্সে 14x1l7si12xwy3msdg xuc0917a37v63q

মুশফিক-রিয়াদসহ বিসিবির প্রস্তাবিত কেন্দ্রীয় চুক্তিতে কে

স্পোর্টস ডেস্ক :

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বাংলাদেশের বিদায় নিশ্চিত হওয়ার পর থেকেই ফর্ম নিয়ে সমালোচনার মুখে ছিলেন মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদরা। দেশীয় গণ্ডি পেরিয়ে বিদেশি সাবেক ক্রিকেটার ও বিশ্লেষকরাও তাদের অবসর না নেওয়ার সিদ্ধান্তকে প্রশ্নবিদ্ধ করেছেন। তবে তারা আরও এক বছর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কেন্দ্রীয় ‍চুক্তিতে থাকছেন বলে জানা গেছে।

ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ এক প্রতিবেদনে জানিয়েছে, প্রায় সব ফরম্যাটে দারুণ পারফরম্যান্সের পুরস্কার পাচ্ছেন পেসার তাসকিন আহমেদ। কেন্দ্রীয় চুক্তির ২২ সদস্যের তালিকায় তিনিই একমাত্র সর্বোচ্চ এ প্লাস ক্যাটাগরিতে থাকছেন। গত ৩ ফেব্রুয়ারি বিসিবি পরিচালকদের সভায় কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রস্তুত করা হয়েছে।

সাধারণত আগের বছরের পারফরম্যান্স বিবেচনায় নিয়ে ক্রিকেটারদের শ্রেণিভিত্তিক কেন্দ্রীয় চুক্তি করে ক্রিকেট বোর্ড। এর আগে ওয়ানডে, টি-টোয়েন্টি ও টেস্ট ক্যাটাগারিতে এই তালিকা হলেও, এখন বৈশ্বিক গ্রেডিং পদ্ধতি মেনে এ+, এ, বি, সি ও ডি ক্যাটাগরিতে ভাগ করা হবে। ‘এ’ ক্যাটাগরিতে থাকতে পারেন টেস্ট ও ওয়ানডে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, লিটন কুমার দাস এবং মুশফিকুর রহিম। অভিজ্ঞ তারকা মুমিনুল হক, তাইজুল ইসলাম, মাহমুদউল্লাহ রিয়াদ ও মুস্তাফিজুর রহমানদের পাশাপাশি তাওহীদ হৃদয়, হাসান মাহমুদ ও নাহিদ রানা জায়গা পাচ্ছেন ‘বি’ ক্যাটাগরিতে।

‘সি’ ক্যাটাগরিতে থাকছেন সাদমান ইসলাম, সৌম্য সরকার, জাকের আলি অনিক, তানজিদ হাসান তামিম, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব ও শেখ মেহেদীরা। কেন্দ্রীয় চুক্তিতে জায়গা পাচ্ছেন নাসুম আহমেদ, খালেদ আহমেদরাও। তারা থাকছেন সর্বশেষ ক্যাটাগরি ‘ডি’তে।

কেন্দ্রীয় চুক্তির প্রস্তাবিত তালিকায় নেই সাকিব আল হাসান। তিনি টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন। চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে ওয়ানডেকে বিদায় বলার সম্ভাবনা থাকলেও, তিনি খেলতে পারেননি টুর্নামেন্টটিতে। সবমিলিয়ে তার আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা রয়েছে। ঘরের মাঠে জিম্বাবুয়ে সিরিজ দিয়ে মুশফিক-মাহমুদউল্লাহ অবসর নেবেন বলে মৃদু গুঞ্জন থাকলেও, কেন্দ্রীয় চুক্তির সম্ভাব্য তালিকায় তাদের দেখে তেমনটা ঘটছে বলেই ধারণা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!