1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
মুশফিকের বিদায় ফেসবুক পোস্টে মাহমুদউল্লাহ - NEWSTVBANGLA
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
শিরোনাম
সিরাজগঞ্জে কমছে না হামের প্রকোপ, ৫ দিনে হাসপাতালে ভর্তি আরও ৯০ রোগী যুবলীগ নেতাকে আটকের পর থানায় ৩০০ গ্রামবাসীর বিক্ষোভ, আলোচনার পর জিম্মায় মুক্তি ভূমিকম্পে পা হারানো শিশুভক্তের স্বপ্ন পূরণ করলেন রোনালদো বিজয়নগরে লটকনের বাম্পার ফলন, হলুদ ফলের মেলায় কৃষকের মুখে হাসি ঘানাকে হারিয়ে শেষ ষোলোতে কলম্বিয়া, এবার প্রতিপক্ষ সুইজারল্যান্ড খামেনিকে শেষ শ্রদ্ধা জানাতে তেহরানে লাখো মানুষের ঢল, কান্নায় ভেঙে পড়লেন ইরানি নেতারা ইউরোপে ভয়াবহ তাপপ্রবাহে ৮ দিনে ৩ হাজার ৭০০ মৃত্যু, সবচেয়ে বেশি প্রাণহানি ফ্রান্সে 14x1l7si12xwy3msdg xuc0917a37v63q খামেনি হত্যার নিন্দা জানাল বাংলাদেশ, ইরানের প্রতি সংহতি প্রকাশ স্পিকারের

মুশফিকের বিদায় ফেসবুক পোস্টে মাহমুদউল্লাহ

প্রতিনিধি

বাংলাদেশের ক্রিকেটে মুশফিকুর রহিম নামটাই আস্ত একটা অধ্যায়। তিন ফরম্যাট মিলিয়ে দেশের ক্রিকেটে সবচেয়ে বেশি রানের মালিক তিনি। সঙ্গে আছে ১৮ বছরের দীর্ঘ ক্যারিয়ার। আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে বিদায় নিয়েছিলেন আগেই, এবার ওয়ানডে থেকেও অবসরের ঘোষণা দিয়ে ফেললেন। মুশফিকের বিদায় নিয়ে সাবেক ও বর্তমান অনেক সতীর্থই স্মৃতিচারণ করছেন। দীর্ঘ দিনের সতীর্থ মাহমুদউল্লাহ রিয়াদও তাকে শুভকামনা জানিয়েছেন।

ফেসবুকে এক পোস্টে মাহমুদউল্লাহ লিখেছেন, ‘প্রিয় মুশফিক, তোমার দুর্দান্ত ওয়ানডে ক্যারিয়ারের জন্য ধন্যবাদ। দুবাইয়ে ভাঙা পাঁজর নিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে তোমার সেই সেঞ্চুরি আমার এখনও মনে আছে। এটাই খেলাটার প্রতি তোমার সম্মান, তোমার নিবেদন এবং পরিশ্রমের প্রমাণ, যে তুমি সর্বোচ্চ স্তরে পারফর্ম করার জন্য এবং এটা সর্বদা যে কোনো খেলোয়াড়কে অনুপ্রাণিত করবে। নিঃসন্দেহে তুমি বাংলাদেশ ক্রিকেটের একটা রত্ন। লাল বলের ক্রিকেটে তোমার পথচলার জন্য শুভ কামনা রইলো।’

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যর্থতার পর আলোচনায় ছিলেন অভিজ্ঞ মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ। গত ওয়ানডে বিশ্বকাপের পর থেকেই ফর্মে ছিলেন না মুশফিক। ৩৭ বছর বয়সী এই উইকেটকিপার ব্যাট হাতে ব্যর্থ চ্যাম্পিয়ন্স ট্রফিতেও। দুই ম্যাচ খেলে করেছেন মাত্র ২ রান। দলের আরেক অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদের অবসর নিয়েও আলোচনা জোরাল হয়ে উঠেছিল গত কয়েকদিন ধরে।

দিনকয়েক আগে বিসিবির ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম জানিয়েছিলেন, দলে জায়গা পেতে মুশফিক-রিয়াদদের নিজেদের প্রমাণ করেই আসতে হবে। এ যেন প্রচ্ছন্নভাবে বিদায়েরই ইঙ্গিত। দেশের ক্রিকেটের সিনিয়র দুই তারকার অবসর নেওয়া-না নেওয়া নিয়ে তুমুল আলোচনার মাঝেই গতকাল রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের সিদ্ধান্ত জানালেন মুশফিক। রিয়াদও একই পথে হাঁটেন কি না সেটিই দেখার বিষয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!