1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
মুশফিককে বিদায় সংবর্ধনা দেবে বিসিবি - NEWSTVBANGLA
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
শিরোনাম
অধিকৃত পশ্চিম তীরে আরও ১৩টি নতুন বসতির অনুমোদন ইসরায়েলের সিরাজগঞ্জে কমছে না হামের প্রকোপ, ৫ দিনে হাসপাতালে ভর্তি আরও ৯০ রোগী যুবলীগ নেতাকে আটকের পর থানায় ৩০০ গ্রামবাসীর বিক্ষোভ, আলোচনার পর জিম্মায় মুক্তি ভূমিকম্পে পা হারানো শিশুভক্তের স্বপ্ন পূরণ করলেন রোনালদো বিজয়নগরে লটকনের বাম্পার ফলন, হলুদ ফলের মেলায় কৃষকের মুখে হাসি ঘানাকে হারিয়ে শেষ ষোলোতে কলম্বিয়া, এবার প্রতিপক্ষ সুইজারল্যান্ড খামেনিকে শেষ শ্রদ্ধা জানাতে তেহরানে লাখো মানুষের ঢল, কান্নায় ভেঙে পড়লেন ইরানি নেতারা ইউরোপে ভয়াবহ তাপপ্রবাহে ৮ দিনে ৩ হাজার ৭০০ মৃত্যু, সবচেয়ে বেশি প্রাণহানি ফ্রান্সে 14x1l7si12xwy3msdg xuc0917a37v63q

মুশফিককে বিদায় সংবর্ধনা দেবে বিসিবি

প্রতিনিধি

টি-টোয়েন্টির পর ওয়ানডে ক্রিকেট থেকেও অবসরের ঘোষণা দিয়েছেন মুশফিকুর রহিম। গত ৫ মার্চ সামাজিক যোগাযোগমাধ্যমে অবসরের ঘোষণা দেন তিনি। দেশের ক্রিকেটের বড় এই তারকাকে মাঠ থেকে বিদায় নিতে পারেননি। সেই আক্ষেপ কিছুটা হলেও ঘুচাতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মুশফিককে আনুষ্ঠানিকভাবে বিদায় জানানোর পরিকল্পনা করছে বিসিবি।

মুশফিককে সংবর্ধনা দেওয়া নিয়ে বিসিবি সভাপতি ফারুক আহমেদ আজ মিরপুরে বলেন, ‘এটি একটি স্বাভাবিক ঘটনা। দীর্ঘ ১৯ বছরের ক্যারিয়ারে তিনি বাংলাদেশের ক্রিকেটের অন্যতম স্তম্ভ ছিলেন। ২০০৫ সালে ইংল্যান্ড সফর থেকে শুরু করে ২০০৭ বিশ্বকাপ পর্যন্ত তিনি দেশের ক্রিকেটকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। বিসিবি তার অসামান্য অবদান কৃতজ্ঞচিত্তে স্মরণ করছে এবং আমরা পরিকল্পনা করছি তাকে যথাযথভাবে সংবর্ধনা দেওয়ার বিষয়টি বিবেচনায় রাখার।’

চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা দেখতে গিয়ে অন্যান্য দেশের বোর্ড কর্তাদের সঙ্গে আলচনা হয়েছে ফারুকের। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আইসিসি ইভেন্টে সব দেশের ক্রিকেট বোর্ডের শীর্ষ কর্তারা উপস্থিত থাকেন।’

‘৫০ ওভারের ম্যাচ প্রায় ৬-৭ ঘণ্টা দীর্ঘ হয়, যা বিভিন্ন বোর্ডের সঙ্গে সম্পর্ক উন্নয়নের জন্য দারুণ সুযোগ তৈরি করে। আমি ফাইনাল ম্যাচ না দেখেই দেশে ফিরেছি, তবে এর আগে আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক বৈঠকগুলোতে অংশ নিয়েছি। এসব আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যখন আপনার সম্পর্ক ভালো থাকবে, তখন যেকোনো কিছু সহজে পাওয়া যাবে।’-যোগ করেন তিনি।

আসন্ন পাকিস্তান সিরিজ নিয়ে বিসিবি সভাপতি বলেন, ‘পাকিস্তান এরই মধ্যে আমাদের জানিয়েছে, তারা এফটিপির বাইরে একটি সফর করবে এবং বাংলাদেশে খেলতে আসবে। এটি বেশ ব্যস্ত সূচির মধ্যেই আয়োজন করা হতে পারে, সম্ভবত জুলাই মাসে। আমরা বিষয়টি নিশ্চিত করেছি, তবে চূড়ান্ত সিদ্ধান্ত হলে সংবাদমাধ্যমকে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।’

‘আমরা শুধু ত্রিদেশীয় সিরিজ নয়, বরং আন্তর্জাতিক ক্যালেন্ডারে ফাঁকা সময় থাকলে যেন যেকোনো টুর্নামেন্ট বা সিরিজে অংশ নিতে পারি, সে বিষয়েও আলোচনা করেছি।’-যোগ করেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!