1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
মুম্বাইয়ের টানা ১৩ হারের গেরো কাটানোর উপায় একটাই— বললেন জয়াবর্ধনে - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

মুম্বাইয়ের টানা ১৩ হারের গেরো কাটানোর উপায় একটাই— বললেন জয়াবর্ধনে

প্রতিনিধি

আইপিএলের পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স। গত ১৩টি মৌসুম ধরে তাদের প্রথম ম্যাচ শেষে একই শিরোনাম— হার দিয়ে শুরু হলো মুম্বাইয়ের আইপিএল। এবার কি শিরোনাম অন্যরকম কিছু হবে?

গতকাল শুরু হওয়া আইপিএলে আজ (রোববার) তারা প্রথম ম্যাচ খেলতে নামছে। তাই নতুন করে আবারো প্রশ্ন উঠছে, এবার কি প্রথম ম্যাচে হারের গেরো কাটাতে পারবে মুম্বাই? প্রধান কোচ মাহেলা জয়াবর্ধনের বিশ্বাস, টানা ১৩ মৌসুম ধরে প্রথম ম্যাচে পরাজয়ের অবাঞ্ছিত রেকর্ড থেকে বেরিয়ে আসার জন্য একটা উপায়ই আছে– ভালো ক্রিকেট খেলা।

২০১৩ সাল থেকে প্রত্যেক আসরে প্রথম ম্যাচ হেরে আসছে মুম্বাই। শেষবার তারা নিজেদের উদ্বোধনী ম্যাচ জিতেছিল ২০১২ সালে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে। গত ১৩ বছর ধরে চলা এই শাপ থেকে বেরিয়ে আসতে পারে কি না সেটা ম্যাচ শেষে বলা যাবে। জয়াবর্ধনে বললেন, ‘এটা একটা বড় সমস্যা। আমাদের ভিন্নভাবে প্রস্তুতি নেওয়ার উপায় নেই।’

তিনি বলে গেলেন, ‘আমি যে মৌসুমে ছিলাম, সেখানে ম্যাচ বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ থাকার পর আমরা হেরে গেলাম। প্রথম ম্যাচে সেই তীব্রতা যেন বজায় থাকে, সেই ব্যাপারে আমি ছেলেদের সঙ্গে কথা বলেছি। এখন এটাই শুধু আমাদের নিয়ন্ত্রণে আছে।’

সাবেক লঙ্কান অধিনায়ক এবার জয়ে শুরুর ব্যাপারে আশাবাদী, ‘আমি শুধু ওদের কাছ থেকে এটুকুই চাই যে তারা মাঠে নেমে সেই তীব্রতা বজায় রেখে ভালো ক্রিকেট খেলুক। এর বাইরে আমরা আর কীভাবে প্রস্তুতি নিতে পারি, সেটা বুঝতে পারছি না। কারণ একইভাবে আমরা প্রায় প্রতি ম্যাচে একই প্রস্তুতি নেই। আশা করি এবার সেই গেরো কাটবে।’

২০০৮ সালে উদ্বোধনী আসরে মুম্বাইয়ের শুরু হয়েছিল বেঙ্গালুরুর কাছ থেকে হার দিয়ে। তারপর টানা চার মৌসুম তারা শুরু করে জয় দিয়ে। এরপর টানা ১৩ বার হার দিয়ে সূচনা। আর এই সময়ের মধ্যেই মুম্বাই জিতেছে পাঁচটি শিরোপা, সবশেষ ২০২০ সালে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!