1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
মুন্সীগঞ্জে হাসপাতাল চত্বরে ঝোপে পড়ে ছিল নবজাতক, কান্নার শব্দে জীবিত উদ্ধার - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

মুন্সীগঞ্জে হাসপাতাল চত্বরে ঝোপে পড়ে ছিল নবজাতক, কান্নার শব্দে জীবিত উদ্ধার

প্রতিনিধি

 

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মসজিদসংলগ্ন ঝোপ থেকে এক নবজাতক কন্যাশিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে। গভীর রাতে শিশুটির কান্নার শব্দ শুনে হাসপাতালের কর্মীরা এগিয়ে গেলে তাকে উদ্ধার করা সম্ভব হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সোমবার (২৯ জুন) দিবাগত রাত প্রায় ১টার দিকে হাসপাতাল চত্বরে হঠাৎ নবজাতকের কান্নার শব্দ শুনতে পান দায়িত্বরত এক আয়া। বিষয়টি তিনি কর্তব্যরত নার্সদের জানালে তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে মসজিদের পাশের ঝোপ থেকে শিশুটিকে উদ্ধার করেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, উদ্ধার করার পরপরই নবজাতকটিকে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। চিকিৎসকদের পর্যবেক্ষণে দেখা যায়, শিশুটির জন্ম সম্ভবত অল্প কিছু সময় আগেই হয়েছে এবং তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। উন্নত চিকিৎসার প্রয়োজন হওয়ায় পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. নুসরাত ফারজানা খান জানান, নবজাতকটি বর্তমানে জীবিত রয়েছে এবং তার শারীরিক অবস্থার নিবিড় পর্যবেক্ষণ করা হচ্ছে। দ্রুত চিকিৎসা পাওয়ায় শিশুটির জীবন রক্ষা সম্ভব হয়েছে।

ঘটনার খবর পেয়ে রাতেই হাসপাতালে যান গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাফসা নাদিয়া। তিনি শিশুটির চিকিৎসার খোঁজখবর নেন এবং উন্নত চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

ইউএনও বলেন, একজন মা হিসেবে ঘটনাটি তাকে গভীরভাবে ব্যথিত করেছে। শিশুটির নিরাপত্তা ও চিকিৎসাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি কে বা কারা নবজাতকটিকে হাসপাতাল চত্বরে ফেলে গেছে, তা তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। নবজাতকটিকে হাসপাতালে ফেলে যাওয়ার পেছনের কারণ উদঘাটনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!